মূল্যবান পাথর ও মাটি সংগ্রহে চাঁদে চীনা মহাকাশযান

আপডেট : ০২ জুন ২০২৪, ০২:৪৪ পিএম

চীনের একটি যাত্রীবিহীন মহাকাশযান চাঁদে সফলভাবে অবতরণ করেছে বলে জানিয়েছে দেশটি। রোববার স্থানীয় সময় সকাল ৬টা ২৩ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে চ্যাঙ’ই ৬ নামের মহাকাশযানটি।

চীন সরকার জানিয়েছে, মহাকাশযানটি এমন এক অনাবিষ্কৃত জায়গায় অবতরণ যেখানে আগে কেউ যাওয়ার চেষ্টা করেনি। সেই জায়গাটি ‘সাউথ পোল এইটকেন বেসিন’ নামে পরিচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ধারণা করা হয়, চাঁদ গঠিত হওয়ার শুরুর দিকে বিরাট কোন সংঘর্ষের ফলে সেখানে বিশাল গর্ত তৈরি হয়েছিল।

গত ৩ মে এই মহাকাশযানটি চাঁদে নতুন মিশন শুরু করে যার উদ্দেশ্য ছিল চাঁদ থেকে মূল্যবান পাথর ও মাটি সংগ্রহ করা। ওই গর্ত থেকে এরই মধ্যে চাঁদের প্রাচীনতম কিছু পাথর বের করতে পেরেছে চন্দ্রযানটি।

চাঁদের মাটিতে মহাকাশযানটির অবতরণ ঝুঁকিপূর্ণ ছিল। কারণ মহাকাশযানটি একবার চাঁদের দূরবর্তী প্রান্তে পৌঁছে গেলে সেখানে যোগাযোগ করা প্রায় অসম্ভব। নাসা বলছে, মহাকাশযানটির উচ্চ ঝুঁকি নিয়ে চাঁদের পৃষ্ঠ থেকে কাঙ্ক্ষিত উপকরণ সংগ্রহ করতে তিনদিন সময় লাগবে।

এর আগে, ২০১৯ সালে চাঁদের মাটি স্পর্শ করেছিল চীনের চ্যাঙ’ই ৪।

ম্যানচেস্টার ইউনিভার্সিটির চন্দ্র ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক জন পার্নেট-ফিশার ব্যাখ্যা করে বলেন, অনেকেই এ বিষয় নিয়ে বেশ আগ্রহী যে চাঁদে এমন কোনো পাথর আছে কি না, যা আমরা আগে কখনো দেখি নাই। চাঁদ থেকে সংগ্রহ করা পাথরগুলো দিয়ে মহাকাশের গ্রহগুলোর গতিবিধি ব্যাখ্যা করে যাবে।

আমেরিকান অ্যাপোলো মিশন এবং পূর্ববর্তী চীনা মিশনে সংগ্রহ করে আনা বিভিন্ন চন্দ্রশিলা বিশ্লেষণ করেছেন তিনি।

 

একাত্তর/জো
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর