বাংলার মসনদে শুভেন্দু, মন্ত্রিসভায় বড়ো চমক

আপডেট : ০৯ মে ২০২৬, ০১:১০ পিএম

সব জল্পনার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উপস্থিতিতে বিশাল জনসমাবেশে তিনি শপথ গ্রহণ করেন। শুভেন্দুর সঙ্গেই তার মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন আরও পাঁচজন, যা নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে ব্যাপক চমক। খবর আনন্দবাজারের।

শনিবারের এই মেগা অনুষ্ঠানে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারীর পর একে একে শপথ নেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং নিশীথ প্রামাণিক।

শুভেন্দুর প্রাথমিক মন্ত্রিসভায় উত্তর ও দক্ষিণবঙ্গের ভারসাম্য বজায় রাখা হয়েছে। উত্তরবঙ্গ থেকে দুইজন এবং দক্ষিণবঙ্গ থেকে তিনজনকে জায়গা দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড়ো চমক হিসেবে দেখা হচ্ছে মতুয়া ও আদিবাসী প্রতিনিধিদের অন্তর্ভুক্তিকে। বনগাঁ উত্তর থেকে জয়ী অশোক কীর্তনিয়া এবং বাঁকুড়ার রানিবাঁধ থেকে জয়ী আদিবাসী মুখ ক্ষুদিরাম টুডুকে মন্ত্রিসভায় এনে বিজেপি তাদের সামাজিক সমীকরণের স্পষ্ট বার্তা দিয়েছে।

বিজেপির প্রথম এই মন্ত্রিসভায় স্থান পাওয়া অন্য সদস্যরা হলেন— খড়্গপুর সদরের দিলীপ ঘোষ, আসানসোল দক্ষিণের অগ্নিমিত্রা পাল এবং কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী নিশীথ প্রামাণিক। শুভেন্দু অধিকারী নিজে নন্দীগ্রাম ও ভবানীপুর—উভয় আসন থেকেই জয়ী হয়ে রেকর্ড গড়েছেন। তবে মন্ত্রীরা কে কোন দপ্তর পাবেন, তা এখনও চূড়ান্ত করা হয়নি।

গত চার মে বিধানসভা নির্বাচনের ফলে ২০৭টি আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় আসে বিজেপি। এরপর থেকেই মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা ছিলো তুঙ্গে। অবশেষে শুক্রবার (৮ মে) অমিত শাহর উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে নেতা নির্বাচিত করা হয়। শাহ জানান, আটটি প্রস্তাবের সব কটিতেই কেবল শুভেন্দুর নাম ছিল, দ্বিতীয় কোনো প্রতিদ্বন্দ্বী ছিলো না।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, বাংলার ভূমিপুত্র ও বাংলা মাধ্যমে পড়াশোনা করা কাউকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি মেনেই শুভেন্দু অধিকারীকে বেছে নেওয়া হলো বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষক মহল।

একাত্তর/এসি
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস...
ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দীর্ঘ ৩৭ দিনের আন্দোলন ও জেন-জি বিক্ষোভের সাফল্যের পর, তরুণদের তুমুল জনপ্রিয় প্লাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) তাদের...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর