দিল্লি দখলের লড়াইয়ে এনডিএ-ইন্ডিয়া

আপডেট : ০৪ জুন ২০২৪, ১১:২১ পিএম

ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল যত প্রকাশ হচ্ছে ততই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের হাড্ডাহাড্ডি লড়াই আরও প্রকাশ্যে আসছে।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ২৯১টি আসনে জিতেছে এনডিএ জোট।

আর ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৪টি আসন।

লোকসভা নির্বাচন গত ১৯ এপ্রিল শুরু হয়। শেষ হয় ১ জুন। ভোট শেষ হওয়ার পরই শুরু হয় বুথফেরত জরিপের (এক্সিট পোল) ফলাফল প্রকাশ। প্রতিটি বুথফেরত জরিপ আভাস দেয়, এ নির্বাচনে আবার জিতছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। তবে এসব বুথফেরত জরিপের পূর্বাভাস নাকচ করে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট।

ভারতের বাংলা পত্রিকা আনন্দবাজার তাদের বিশ্লেষণে বলেছে, তৃতীয় বারের জন্য নরেন্দ্র মোদির হাতেই ক্ষমতা যাবে। তবে ভোট গণনায় পাওয়া ফলাফলের প্রবণতা বলছে ২০১৪ এবং ২০১৯ এর মতো এবার আর পার্লামেন্টের নিম্নকক্ষে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কট্টোর ডানপন্থী দল বিজেপি।

বিজেপির স্লোগান ‘পরে বার ৪০০ পার’ করাতো দূরের কথা ২৫০ আসন পার করাও কঠিন হতে পারে পদ্ম শিবিরের। ৫৪৩ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি।

আর একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে কেন্দ্রে সরকার গড়ার জন্য মোদিকে নির্ভর করতে হবে জোট এনডিএ-র দুই শরিক, চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি (টিডিপি) এবং নীতীশ কুমারের জেডিইউ এর ওপর।

এদিকে সংবাদ সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এক প্রশ্নের জবাবে বলেছেন, বুধবার তাদের জোটের বৈঠক আছে। সেখানে টিডিপি এবং জেডিইউর সঙ্গে সমঝোতা হবে কি না তা নিয়ে আলোচনা হবে।

কেএসএইচ
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর