ছক্কা হাঁকালেন দিদি, বোল্ডআউট মোদী

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৮:২৩ পিএম

পশ্চিমবঙ্গের হাওয়া বদলাতে এসেছিলেন বিজেপি নেতা মোদী আর অমিত শাহ, সেই হাওয়া তো বদলানো গেলোই না, উল্টো ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে দলটি। ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল ২৯ আসনে জয় পেয়েছে। বিজেপি ১২ আসনে এবং কংগ্রেস একটি আসনে।

কিন্তু ‘পশ্চিমবঙ্গে ম্যাজিক দেখাবে বিজেপি’, দাবি করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে সত্যিই ম্যাজিক দেখালো রাজ্যটি। শুধু ফলটা হলো নেতিবাচক। বুথফেরত জরিপকে ভুল প্রমাণ করে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ, দিদির ছক্কা হাঁকালেও, বোল্ড আউট হয়ে গেলেন মোদী।

মমতার দলের দাপটে বিজেপির ঝুলিতে থাকতে চলেছে মাত্র ১০টি আসন। কিন্তু কেন? রাজনীতির খেলায় কোন ভুল চালে পশ্চিমবঙ্গে ধাক্কা খেলো বিজেপি? নির্বাচনের মৌসুমজুড়ে বারবার পশ্চিমবঙ্গ সফর করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডারা। ঝড় তুলেছেন প্রচারে। রোড শো করেছেন প্রধানমন্ত্রী।

কিন্তু তাতেও বিশেষ লাভ হয়নি। গত নির্বাচনের চেয়েও, এবার কম আসন পেয়েছে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলটির এমন বিপর্যয়ের নেপথ্যে রয়েছে একাধিক কারণ। প্রথমেই কাজ করেছে মমতা বন্দোপাধ্যায়ের সব জনমুখী প্রকল্প। বাংলার মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন তিনি।

জনগণের কথা ভেবে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড, সমুদ্র সাথী- একের পর এক জনকল্যাণকর প্রকল্প এনেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সম্প্রতি লক্ষ্মীর ভাণ্ডারের মাসিক ভাতা বেড়ে হয়েছে এক হাজার রুপি, জনজাতিদের জন্য ১ হাজার ২০০ রুপি। তাতেই বাজিমাত!

পশ্চিমবঙ্গকে বঞ্চনার চিত্রটিও কাজ করেছে। ১০০ দিনের কাজ, আবাস যোজনার মতো একের পর এক প্রকল্পে টাকা আটকানোর অভিযোগ উঠেছে মোদীর সরকারের বিরুদ্ধে। বিজেপির অভিযোগ ছিলো, রাজ্য সরকার টাকার হিসাব দেয় না। তাই কেন্দ্র টাকা দিচ্ছে না।

কিন্তু সেই ইস্যুকেই বিজেপির বিরুদ্ধে কাজে লাগায় তৃণমূল। দাবি করে, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পশ্চিমবঙ্গকে ভাতে মারার চেষ্টা করছেন মোদী-শাহরা। হাতিয়ার হয় শুভেন্দু-সুকান্তদের মন্তব্যও। এই বঞ্চনা মেনে নিতে পারেনি রাজ্যবাসী, ভোটবাক্সে তা স্পষ্টতই দৃশ্যমান।

দুর্নীতি অস্ত্র ভোঁতা: ‘চাকরি চুরি’, ‘রেশন চুরি’র মতো স্লোগান তুলে ভোট বৈতরণী পার করতে ব্যর্থ বিজেপি। দুর্নীতিকাণ্ডে উদ্ধার হওয়া টাকা ভোটারদের ফেরানোর প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। দুর্নীতির অভিযোগে বারবার তৃণমূলকে বিদ্ধ করেছেন তিনি। কিন্তু তাতেও চিঁড়ে ভিজলো না। মুখথুবড়ে পড়লো সেই প্রচার।

বিজেপির অন্তর্দ্বন্দ্ব পশ্চিমবঙ্গে আগুনে ঘি ঢেলেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ বিজেপিকে ধরাশায়ী করেছিল গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব। দিলীপ ঘোষ-সুকান্ত মজুমদার-শুভেন্দু অধিকারীদের আলাদা আলাদা গোষ্ঠী তৈরি হয়েছিল। তৃণমূল থেকে আসা বহু নেতা-নেত্রীকে গুরুত্ব দেয়ায় ক্ষোভ বেড়েছিল।

রাজ্যস্তর থেকে একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছে গিয়েছিল এই দ্বন্দ্ব। নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন পুরোনো কর্মীরা। এ বছরের লোকসভা ভোটেও এই গোষ্ঠী দ্বন্দ্বের খেসারত দিলো বিজেপি। মমতাকে অশালীন আক্রমণ করেছেন বিজেপি নেতারা বারবার, সেটাও বুমেরাং হিসেবে কাজ করেছে।

২১’র ভোটে মমতা ব্যানার্জীকে ব্যক্তিগত আক্রমণের খেসারত দিয়েছিলেন মোদী-শাহরা। তা থেকে শিক্ষা নিয়ে এবার গেরুয়া শিবিরের শীর্ষ নেতৃত্ব সেই ‘ভুল’ থেকে দূরে ছিলেন। কিন্তু দিলীপ ঘোষ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অসীম সরকারের মতো নেতারা লাগাতার লাগামহীন মন্তব্য করে গেছেন।

কুৎসিত ভাষায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন। কখনো মমতার মৃত্যুঘণ্টা বাজিয়েছেন, কখনো তার পরিবার পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এগুলো মোটেও ভালো চোখে দেখেনি রুচিশীল বাঙালি। ভোটবাক্সে যার জবাব দিয়েছেন ভোটাররা। সেই সঙ্গে মেরুকরণ প্রত্যাখ্যান করেছে বাংলার মানুষ।

পশ্চিমবঙ্গে বিভিন্ন জনসভায় দাঁড়িয়ে মোদী-শাহরা বারবার ‘ইসলামফোবিয়া’ তৈরির চেষ্টা করেন। মেরুকরণ করার চেষ্টা করেন। দাবি করেছেন, তৃণমূল বা কংগ্রেস জিতলে রাজ্যের হিন্দুরা কোণঠাসা হবে। কিন্তু সে কথা কানে তোলেনি বঙ্গবাসী। তাই হিন্দু-মুসলিম নির্বিশেষে বিজেপিকে প্রত্যাখ্যান করেছেন ভোটাররা।

আরেক বুমেরাং হয়েছে সন্দেশখালি। গ্রামবাসীর জমি, ভেড়ি দখল থেকে শুরু করে রাতের অন্ধকারে নারীদের তুলে নিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। সেই ঘটনা নিয়ে শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতে চর্চা হয়েছিল। তবে এ বিষয়ে বেশি শব্দ খরচ করেনি তৃণমূল কংগ্রেস।

তবে দৃঢ়ভাবেই তারা দাবি করেছিল, যেসব অভিযোগ উঠেছে তার সবটা সত্য নয়। অথচ প্রতিটি প্রচারে এটি নিয়ে সরব ছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। কিন্তু ধীরে ধীরে এটি স্পষ্ট হয়ে ওঠে, সন্দেশখালির বেলুন যত ফোলানো হচ্ছে, তাতে ততটা হাওয়া নেই। তাই এ ইস্যুটি কার্যত বুমেরাং হয়ে ওঠে বিজেপির জন্য। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে মোদী ম্যাজিকে সাড়া দেয়নি বাংলার মানুষ, দিদির তৃণমূলের কাছে ধরাশায়ী বিজেপি!

 

 

এআর
বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর