দাবি-দাওয়ার গ্যাঁড়াকলে ‘পরনির্ভর’ মোদি

আপডেট : ০৫ জুন ২০২৪, ০৭:০৭ পিএম

গত ১০ বছরে দুই দফায় দিল্লির মসনদে থাকবে যা দেখতে হয়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে, এবার সেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে তাকে। শক্তিক্ষয়ে দুর্বল হয়ে পড়া বিজেপি ব্যর্থ হয়েছে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে। তাই ‘পরনির্ভর’ নরেন্দ্র মোদিকে এবার ভরসা করতে হচ্ছে জোটসঙ্গীদের ওপর। 

আর এই সুযোগ পেয়েই এনডিএর শরিকরাও নানা দাবি-দাওয়া নিয়ে হাজির হয়েছেন দিল্লিতে। কেউ হতে চাচ্ছেন স্পিকার, কাউকে প্রস্তাব দেওয়া হচ্ছে উপপ্রধানমন্ত্রীর, বেশ কয়েকটি দল থেকে মন্ত্রিসভার একাধিক সদস্য করার দাবি উঠেছে। 

আর এইসব দাবি-দাওয়ার গ্যাঁড়াকলে পড়া ‘আগ্রাসী’ নরেন্দ্র মোদিকে এবার সামনে এগোতে হবে সবাইকে মানিয়ে নিয়ে। অনেক দাবিই মানা কঠিন হয়ে যাচ্ছে বিজেপি নেতৃত্বের, তারপরও কাউকে ফেরাতে পারছেন না। বিশেষ করে অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু ও বিহারের নীতীশ কুমারকে কোনোভাবেই ছাড়ার উপায় নেই বিজেপির। কারণ তারা সরলেই বিজেপির টানা তৃতীয় মেয়াদের সরকার গঠনের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। 

এসবের মধ্যে বুধবার বিকেলে দিল্লিতে বসেছে ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স বা এনডিএর বৈঠক। সেখানে জোট প্রধান নরেন্দ্র মোদি ছাড়াও অংশ নিয়েছেন বিজেপির শীর্ষ ও শরিক দলগুলোর নেতারা। 

৪০০ আসন পাওয়ার ঘোষণা দিয়ে এবার ভোটের নামে মোদির নেতৃত্বে এনডিএ। কিন্তু গত তিনটি নির্বাচনের মধ্যে বিজেপি এবার সবচেয়ে খারাপ ফলাফল করেছে। ৫৪৩ আসনের মধ্যে এনডিএ পেয়েছে ২৯২ আসন, আর বিজেপি একা পেয়েছে ২৪০ আসন। 

কিন্তু ১০ বছর আগেও এই চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০১৪ সালের নির্বাচনে ২৭২ এবং ২০১৯ সালের নির্বাচনে ৩০৩ আসন পায় বিজেপি একাই। ভারতে সরকার গঠনের জন্য প্রয়োজন ২৭২ আসন।

গত দুইবার একক সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করায় যে দাপট দেখিয়েছেন নরেন্দ্র মোদি, এবার আর তা হচ্ছে না। মোদি হয়ে পড়েছেন নির্ভরশীল। উত্তরপ্রদেশসহ বিজেপির বিভিন্ন ঘাটি হারিয়ে যাওয়ায় শরিকরা কতদিন পাশে থাকবে তা নিয়ে জল্পনা চলছে। এনডিএ শিবিরেও উৎকণ্ঠা ও আশঙ্কার চোরা স্রোত স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে কৌশলী মন্তব্যে জল্পনা বাড়িয়েছেন চন্দ্রবাবু নাইডু। নীতীশের দাবি দাওয়া নিয়েও পরিষ্কার নয় বিজেপির শীর্ষ মহল। সবমিলিয়ে, শরিকনির্ভর মোদি সরকার তৃতীয় মেয়াদের মন্ত্রিসভার কেমন হবে তা নিয়ে এখনো সংশয় থেকেই যাচ্ছে। 

দিল্লিতে এনডিএর বৈঠকে নরেন্দ্র মোদি, চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমার।

শঙ্কা আঁচ করতে পেরেছেন নরেন্দ্র মোদি নিজেও। তাই ভোটের ফল পেয়ে মঙ্গলবার রাতে মোদির আগাগোড়া ভাষণে বিজেপির থেকে বেশি গুরুত্ব পেয়েছে এনডিএ। তিনি বার বার এটাই বোঝাতে চেয়েছেন, শরিকদের নিয়েই সরকার গড়বেন তিনি।

কিন্তু সেই আশার গুড়েবালিতে ছাই দিতে পারেন নাইডু ও নীতীশ। এই দুইজনই কংগ্রেসের পুরোনো মিত্র। বিজেপি বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট গড়ার অন্যতম কারিগর ছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ। কিন্তু কিছু বিষয়ে বনিবনা না হওয়ায় সেখান থেকে বেরিয়ে যোগ দেন এনডিএতে।

এখন ভোট শেষে সরকার গঠনে নীতীশের চাহিদা না মিটলে কংগ্রেসে ফেরার সম্ভাবনা রয়েছে তার। সরকার গড়া নিয়ে নীতীশের আলোচনা চালিয়ে যাচ্ছেন বিজেপি নেতারা। প্রয়োজনে তাকে উপপ্রধানমন্ত্রী করার আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু নীতীশ তার দল জেডিইউ থেকে আরো কয়েকজনকে কেন্দ্রীয় মন্ত্রী বানানোর প্রস্তাব দিয়েছেন।  

নীতীশের মতোই নাইডুকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। কিন্তু নাইডুকে মানানো কঠিন হতে পারে। কারণ ২০১৪ সালে মোদির ক্ষমতায় আসার অন্যতম কারিগর ছিলেন নাইডু। তখন এনডিএ জোটে থাকলেও পরে মোদির সঙ্গে রাজ্যের বরাদ্দ নিয়ে বনিবনা না হওয়া চার বছর পর জোট ছেড়ে বেরিয়ে যান তিনি।

ভোটের আগে নাইডুকে আবার ফেরানো হয় এনডিএ জোটে। কিন্তু এবার সুযোগ বুঝে নানান দাবি নিয়ে দিল্লি হাজির হয়েছেন নাইডু। যাওয়ার আগে অন্ধ্রপ্রদেশে সংবাদ সম্মেলনে কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে রহস্যজনক মন্তব্য করায় জল্পনা আরো বেড়েছে। 

এদিকে ভারতীয় সংবাদমাধ্যমগুলো খবর দিয়েছে যে, চন্দ্রবাবু নাইডু লোকসভার স্পিকার হতে চান। এ নিয়ে বিজেপির সঙ্গে চলছে দরকষাকষি। সঙ্গে রয়েছে নিজের রাজ্যের জন্য প্যাকেজ। নাইডুর আরা দাবি যে, তার দল টিডিপি থেকে কয়েকজনকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নেওয়া হোক। 

শিবসেনা গোষ্ঠী একনাথ শিন্দে একজন পূর্ণমন্ত্রী এবং দুটি প্রতিমন্ত্রী দাবি করেছেন। চিরাগ পাসোয়ানের নেতৃত্বাধীন লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) একজন  পূর্ণমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রী পদের জন্য চাপ দিতে শুরু করেছেন। এছাড়া এইচএএম (এস) প্রধান জিতম রাম মাঞ্জি নতুন সরকারে মন্ত্রী হওয়ার জন্য দর হাঁকাচ্ছেন। 

আরবি
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস নেতা পৃথ্বীরাজ চভনের এক অদ্ভুত মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে চর্চা, বিদ্রূপ ও হাসির জোয়ার বয়ে যাচ্ছে। ভেনেজুয়েলায় যা ঘটেছে, ভারতের ক্ষেত্রেও তেমন কিছু হতে পারে কি...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর মধ্যে বুধবার ৮৮ মিনিটের বৈঠকটি সংসদের করিডোরে তীব্র জল্পনা তৈরি করেছে। শীতকালীন অধিবেশন চলার সময় এই বৈঠক হওয়ার কথা ছিল মুখ্য...
ভারতের জাতীয় সঙ্গীত 'বন্দে মাতারম'-এর ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশটির পার্লামেন্টে আলোচনায় কংগ্রেসের জেষ্ঠ নেতা প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন,...
সীমান্তের ওপার থেকে এক পাকিস্তানি বধূর আর্তনাদ সরাসরি পৌঁছলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। করাচির বাসিন্দা নিকিতা নাগদেব নামে এক নারী তার স্বামীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে একটি আবেগঘন ভিডিও...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর