ভারতের রাজনীতিতে মোদীর বিস্ময়কর উত্থান

আপডেট : ০৯ জুন ২০২৪, ১২:২৫ পিএম

২৫ বছরের বেশি সময় ধরে তিনি আছেন রাজনীতির ময়দানে। প্রথমে নিজ রাজ্য গুজরাট ও তারপর ভারতের মূলধারার রাজনীতিবিদ হিসেবে জনপ্রিয়তা ধরে রেখেছেন। অথচ কৈশোরে তার অনেকটা সময় কেটেছে রেলস্টেশনে চা বিক্রি করে। 

তাকে ঘিরে অবিশ্বাস ছিলো, ছিলো দাঙ্গার কলঙ্ক আর ঘৃণা। তিনি আর কেউ নন গত এক দশকে, ভারতীয় রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ নরেন্দ্র দামোদরদাস মোদী; সকাল দেখে সারাটাদিন কেমন যাবে বোঝা গেলেও মোদির জীবনের শুরু দেখে কেউ ভাবেনি একদিন তিনি এমন দোর্দণ্ড প্রতাপ রাজনীতিক হবেন।

ভারত স্বাধীন হওয়ার তিন বছর পর অর্থাৎ ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর গুজরাটের ভাদনগর গ্রামে জন্মগ্রহণ করেন মোদী। তার বাবা দামোদরদাস মোদী এবং মায়ের নাম হিরাবা মোদী। ছয় ভাই-বোনের মধ্যে তিনি তৃতীয়। কৈশোরে বাবাকে সাহায্য করতে রেল ক্যান্টিনে চা বিক্রি করেছেন তিনি।

ছাত্রজীবনে মোদীর ব্যাপক আগ্রহ ছিলো বিতর্ক আর থিয়েটারে। যার প্রভাব তার রাজনৈতিক জীবনেও স্পষ্ট। 

রাজনীতির একদম শীর্ষ পদে নরেন্দ্র মোদির আরোহণ বিস্মিত করে অনেককে। 

১৯৮৭ সালে বিজেপিতে যোগ দেন নরেন্দ্র মোদী এবং দলটির গুজরাটের সাধারণ সম্পাদক হন। ২০০১ সাল পর্যন্ত এই পদে ছিলেন।

২০০১ থেকে ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত টানা চারবার তিনি বিজেপির প্রার্থী হিসেবে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন। ক্ষমতা নেয়ার পরের বছর, ২০০২ সালে ধর্ম নিয়ে দাঙ্গা বাঁধে গুজরাটে। এতে এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়, যার অধিকাংশই মুসলিম।

নরেন্দ্র মোদী প্রথমবার ২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রথমবারেই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি ভারতের ১৬তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০১৯ সালের ৩০ মে তিনি দ্বিতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। 

বিশ্লেষকদের মত, মোদীর শক্তিশালী নেতৃত্ব এবং আত্মবিশ্বাস তাকে বিশ্বের শক্তিধর নেতাদের কাতারে নিয়ে গেছে। 

নির্দ্বিধায় বলা যায়, নরেন্দ্র মোদীর মতো এত আলোচিত, সমালোচিত, নন্দিত, নিন্দিত ও বিতর্কিত প্রধানমন্ত্রী ভারত দেখেনি।

আরবিএস
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
ভারত ও চীনের মধ্যকার দীর্ঘদিনের সীমান্ত বিরোধ নিষ্পত্তি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন করে গুছিয়ে নেয়ার লক্ষ্যে বেইজিংয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে এক গুরুত্বপূর্ণ উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত...
মেডিকেল প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন স্থগিত করার ঠিক চার সপ্তাহের মাথায় আবারও রাজপথে নামার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক সক্রিয়তায় আসা...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর