এমপি আনার হত্যার বিচারের দায়িত্ব ভারতের

আপডেট : ১০ জুন ২০২৪, ০৪:১৫ পিএম

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় দুই দেশ সম্পৃক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, যেহেতু হত্যাটি ভারতে সংঘটিত হয়েছে, তাই এর বিচার করার দায়িত্বও ভারতের। তবে এ ব্যাপারে বাংলাদেশের সার্বিক সহযোগিতা থাকবে।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এমপি আনার হত্যার মূল অভিযুক্ত শাহীন যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন উল্লেখ করে তিনি বলেন, ভারতের সঙ্গে দেশটি বন্দিবিনিময় চুক্তি আছে। সুতরাং শাহীনকে তারা নিশ্চিয় ফিরিয়ে আনবে। 

এদিকে ভারতে ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন কলকাতার নিউ টাউনের সঞ্জীবা আবাসনের সেফটিক ট্যাংক থেকে উদ্ধার হওয়া পচে যাওয়া মাংসের টুকরোগুলো মানুষের। 

অপরদিকে আনার হত্যায় গ্রেপ্তার সিয়াম হোসেনকে নিয়ে তল্লাশি অভিযানে কৃষ্ণমাটির বাগজোলা খাল থেকে বেশ কিছু হাড়গোড় উদ্ধার করেছে কলকাতার গোয়েন্দারা। ধারনা করা যাচ্ছে, ওই হাড়গুলো এমপি আনারের। 

তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উদ্ধার মাংসের টুকরো ও হাড়গুলো এমপি আনারের মরদেহের কি না তা ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়া যাবে।  

এদিকে শনিবার রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মী এক পুলিশ সদস্যর গুলিতে নিহত হন আরেক কনস্টেবল মনিরুল ইসলাম। অভিযুক্ত কনস্টেবল কাউসার আলী এসএমজির গুলিতে ঝাঁঝরা হন মনিরুল। এ ঘটনা আহত হন আরও কয়েকজন।

এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ সদস্যর হাতে অন্য পুলিশ সদস্যর হত্যা বিচলিত হওয়ার মত ঘটনা। তদন্তের পর এই বিষয়ে কথা বলবো। 

পারিবারিক কোনো রোষ এখানে থাকতে পারে এমন ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এই বিষয় নিয়ে আমরাও উদ্বিগ্ন। 

ডিপ্লোমেটিক জোনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ভারী অস্ত্র সঙ্গত কারণেই থাকে উল্লেখ করে মন্ত্রী বলেন, এমন ঘটনা যেন ভবিষতে না ঘটে এ নিয়ে পরবর্তীতে যা করনীয় তাই করবো।

একই সঙ্গে তিনি বলেন, পুলিশ সদস্য নিহতের মূল মোটিভ, বাহিনীর কোনো গাফিলতি আছে কি না, ঘটনাটি ইচ্ছাকৃত কি না, পারিবারিক কোনো ঝামেলা আছে কি না তা খতিয়ে দেখা হবে। অনেক প্রশ্নই সামনে আসছে, তদন্তের পর সঠিক ঘটনা জানানো যাবে। 

পুলিশ সদস্যের মৃত্যুর ঘটনায় কারণ খুঁজতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশের এই কমিটিকে ঘটনার আসল কারণ বের করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

নিহত কনস্টেবল মনিরুল ইসলামের ভাই বাদি হয়ে রোববার গুলশান থানায় মামলাটি করছেন। অভিযুক্ত কনস্টেবল কাউসার আলীকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

একাত্তর/এসি
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
বাংলাদেশ পুলিশ জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে এবং এই অর্জিত জনআস্থা ধরে রাখাই সরকারের প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জনআস্থা কতোটুকু অর্জন করতে...
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে পরবর্তীতে এটি সংশোধন বা পরিবর্তন করতে হলে বাধ্যতামূলকভাবে জনগণের কাছে অর্থাৎ গণভোটে যেতে হয় বলে জানিয়েছেন জাতীয় সংসদের সংবিধান সংশোধন...
৪৯তম বিশেষ বিসিএসে রাজনৈতিক বা অন্য কোনো কারণে কাউকে বাদ দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, কেবল নিয়মমাফিক পুলিশ ভেরিফিকেশনের কারণে ৪৬ জন প্রার্থীর প্রজ্ঞাপন...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর