কুয়েতে আবাসিক ভবনে আগুন, নিহত ৩৯

আপডেট : ১২ জুন ২০২৪, ০৩:৪১ পিএম

কুয়েতের দক্ষিণাঞ্চলে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছেন। এতে অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছেন আরও বহু মানুষ। বুধবার দেশটির দক্ষিণাঞ্চলীয় মানগাফ শহরে এ অগ্নিকাণ্ড ঘটে।

অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ৩০ জনের বেশি বলে জানানো হলেও পরে সেই সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়। খবর আনাদোলু এজেন্সি’র। 

কুয়েতের দক্ষিণ আহমদী গভর্নরেটের মানগাফ এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত ব্যক্তিদের প্রয়োজনীয় চিকিৎসার জন্য নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেও মন্ত্রণালয় জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এছাড়া অগ্নিকাণ্ডে আহতদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও মন্ত্রণালয় আশ্বস্ত করেছে।

কুয়েতের পুলিশের কর্মকর্তা ইদ রাশিদ হামাস গণমাধ্যমকে জানিয়েছেন, এ ঘটনায় আহত আরও ১৫ জনকে নিকটবর্তী হাসপাতালগুলোতে পাঠানো হয়েছে, নিহতদের মধ্যে চারজনের লাশও হাসপাতালে পাঠানো হয়েছে।

আরব নিউজ জানিয়েছে, হতাহতের বিষয়ে দেশটির কর্তৃপক্ষের কোনো ভাষ্য এখনও পাওয়া যায়নি।

এদিকে, আরেক কুয়েতি কর্মকর্তা জানিয়েছেন, দুইটি ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর একটিতে অন্তত চারজন ও নিকটবর্তী আরেক ভবনে আরও ৩০ জনের বেশি নিহত হয়েছেন।

কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনা জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪৩ জন আহত হয়েছে এবং তাদের নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়া হয়েছে।

 

একাত্তর/জো
তিন মাস পেরিয়ে মার্কিন-ইরান রক্তক্ষয়ী সংঘাত যখন আগামী সপ্তাহে শততম দিনে পদার্পণ করতে যাচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে শুরু হয়েছে এক প্রলয়ঙ্কারী ড্রোন ও মিসাইল যুদ্ধ। শনিবারের এই...
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
চলমান তিন মাসব্যাপী যুদ্ধ অবসানের লক্ষ্যে কূটনৈতিক আলোচনা চললেও মধ্যপ্রাচ্যে থামছে না সংঘাতের আগুন। সপ্তাহের ব্যবধানে আবারও রক্তক্ষয়ী পারস্পরিক হামলায় জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। গত সপ্তাহের...
ভঙ্গুর যুদ্ধবিরতির তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যে আবারও সরাসরি সংঘাত ও চরম উত্তেজনায় জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং ইরান। বৃহস্পতিবার ভোরে দক্ষিণ ইরানের বন্দর আব্বাস বিমানবন্দর সংলগ্ন এলাকায় মার্কিন...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর