আবারও কংগ্রেসে ফিরতে চান প্রণবপুত্র অভিজিৎ

আপডেট : ১৯ জুন ২০২৪, ০৯:২০ পিএম

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল- তৃণমূল দুর্দান্ত ফল করার পরও কংগ্রেসে ফিরে যেতে চাইছেন, দেশটির প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। জঙ্গিপুরের প্রাক্তন সংসদ সদস্য অভিজিৎ এরইমধ্যে জাতীয় কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করে সবুজ সংকেতের অপেক্ষায় আছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো। 

একটা সময় অভিজিৎ কংগ্রেসের সংসদ সদস্য ছিলেন। বাবা প্রণব রাষ্ট্রপতি হবার পর তাঁর ছেড়ে দেয়া কেন্দ্র জঙ্গিপুর থেকে উপনির্বাচনে জিতে সংসদ সদস্য হয়েছিলেন তিনি। ২০১৪ সালে আবারও জঙ্গিপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। কিন্তু ২০১৯ সালে তৃণমূল প্রার্থীর কাছে বিপুল ভোটে হেরে যার অভিজিৎ।

এরপর থেকেই কংগ্রসের রাজনীতিতে কার্যত নিষ্ক্রিয় হয়ে যান তিনি। পরে ২০২১ সালের জুলাই মাসে তিনি কংগ্রেস ছেড়ে যোগ দেন মমতা বন্দোপাধ্যায়ের দল তৃণমূলে। কিন্তু রাজ্যের শাসকদলও সেভাবে ব্যবহার করেনি তাঁকে। অভিজিৎকে লোকসভা বা বিধানসভা কোনো নির্বাচনেই প্রার্থী করা হয়নি।

তিন বছর তৃণমূলে সেভাবে সক্রিয়ও ছিলেন না অভিজিৎ। ফিরতে চাইছেন পুরোনো দলে। একটি সাক্ষাৎকারে অভিজিৎ বলেন, গত কয়েক বছরে তৃণমূলে সেভাবে সক্রিয় ছিলেন না তিনি। তাঁর অনুসারীরা এখন তৃণমূল থাকলেও কংগ্রেসে ফিরতে চাইছেন। তৃণমূলের দুর্নীতি যেভাবে সামনে আসছে তাতে দলে থাকা সম্ভব নয়।

অভিজিৎ ইতিমধ্যেই কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এই মুহূর্তে প্রণব পরিবার আর কংগ্রেসের সঙ্গে যুক্ত নয়। প্রণব কন্যা শর্মিষ্ঠাও দলের সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন। তাই অভিজিৎকে ফেরাতে আপত্তি করার কথা না কংগ্রেসের। তবে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আপত্তি জানালে কেন্দ্র বিপত্তিতে পড়বে। 

এআরএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর