আক্রান্ত হলে পরস্পরের বন্ধু হবে রাশিয়া-উত্তর কোরিয়া

আপডেট : ১৯ জুন ২০২৪, ১০:০৪ পিএম

অভাগা যেদিকে চায়, সাগর শুকিয়ে যায়। বিশ্ব রাজনীতিতে যখন আমেরিকাকে নিয়ে এমন প্রবাদ উচ্চারিত হচ্ছে ঠিক সেই মুহূর্তে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে রাশিয়া। আর রাশিয়া মানেই তো পুতিন। এই রুশ রাজা এখন রীতিমতো রাজ করতে শুরু করেছেন বিশ্ব রাজনীতির মঞ্চে। 

তারই সবশেষ উদাহরণ এশিয়ার অন্যতম পারমাণবিক শক্তিধর দেশ উত্তর কোরিয়াতে পুতিনের সফর। আর এই সফরে দারুণ এক কৌশলগত চুক্তি করে ওয়াশিংটনকে পরিষ্কার বার্তা পাঠিয়েছেন তিনি। রাশিয়া নিয়ে কোন ধরনের দুরভিসন্ধি করার আগে যেন সবাই পাঁচবার ভাবতে হয়, সেটা পরিষ্কার করেছেন পুতিন। 

বুধবার পিয়ংইয়ংয়ে উত্তর কোরিয়া ও রাশিয়ার দুই নেতা ঐতিহাসিক একটি চুক্তি সই করেছেন, যা তাদের সামরিক সহযোগিতাকে আরও গভীর করেছে। আক্রান্ত হলে একে অপরের বন্ধু হতে পারস্পরিক একটি সামরিক প্রতিশ্রুতিতে একমত হয়েছে এই দুই নেতা। 

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন নতুন সম্পর্ককে একটি ‘জোট’ বলে অভিহিত করেছেন। পুতিনের সাথে তার বৈঠকের পরে এক বিরল সংবাদ সম্মেলনে কিম বলেন, একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্বের চুক্তি করতে পেরে তিনি যার পর নাই আনন্দিত। এই চুক্তিতে প্রতিরক্ষামূলক অঙ্গীকার রয়েছে। 

পুতিনের সফর, যেটি রাশিয়া-উত্তর কোরিয়ার কয়েক দশকের সম্পর্কের পুনর্নির্মাণ করতে পারে এমন একটি সময়ে যখন উভয়ই আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখোমুখি, সিউল এবং ওয়াশিংটন ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে, যারা তাদের ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

প্রায় ২৪ বছর আগে ২০০০ সালের জুলাইয়ে পুতিন সবশেষ উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। এবার পুতিন এমন একসময়ে উত্তর কোরিয়া সফরে এসেছেন, যখন উভয় দেশই আন্তর্জাতিক অঙ্গন থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, মোকাবিলা করতে হচ্ছে নানা নিষেধাজ্ঞা।

শত্রু দেশ যুক্তরাষ্ট্রকে বিরক্ত করতে রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে নিজেদের উষ্ণ সম্পর্ককে ব্যবহার করে। উত্তর কোরিয়ার ওপর নানা ধরনের মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। অন্যদিকে, পিয়ংইয়ংও মস্কোর কাছ থেকে রাজনৈতিক সমর্থন পাওয়ার পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহায়তার প্রতিশ্রুতিও পেয়ে আসছে।

নতুন কৌশলগত চুক্তির পর কিমের উদ্দেশ্যে পুতিন বলেন, রাশিয়া নীতিতে আপনার ধারাবাহিক ও অটল সমর্থনের আমরা উচ্চ প্রশংসা করছি, যার মধ্যে ইউক্রেন নীতিও রয়েছে। মস্কো মার্কিন ও দেশটির মিত্রদের আধিপত্য ও সাম্রাজ্যবাদী নীতির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে বলেও জানান পুতিন।

দুই দিনের সফরে মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত তিনটার দিকে পিয়ংইয়ং বিমানবন্দরে পৌঁছান পুতিন। করমর্দন ও উষ্ণ আলিঙ্গনে সেখানে তাঁকে স্বাগত জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। বিমানবন্দরে পুতিনকে দেয়া হয় লালগালিচা সংবর্ধনা। লাল গোলাপ দিয়ে বরণ করা হয় পুতিনকে।

রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সফরকে কেন্দ্র করে বুধবার পিয়ংইয়ং জুড়েই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দুই দেশের পতাকা, লাল গোলাপ, বেলুন এবং পুতিন ও কিমের বিশাল বিশাল সব ছবি দিয়ে পুরো রাজধানী সাজিয়ে ফেলা হয়। স্থানীয় সময় সকালে কিম ইল সাং স্কয়ারে পুতিনকে গার্ড অব অনার দেওয়া হয়।

এরপর কিম ও পুতিন কুমসুসান প্যালেসে যান। সেখানে দুই নেতা বৈঠক করেন। এই বৈঠকেই রাশিয়া ও উত্তর কোরিয়া একটি কৌশলগত চুক্তি সই করে। এই চুক্তিতে আক্রান্ত হলে একে অপরের সহযোগিতায় সামরিক শক্তি নিয়ে পাশে থাকবে এবং প্রতিরক্ষামূলক প্রতিশ্রুতিও নিশ্চিত করা হয়েছে।

 

এবারের উত্তর কোরিয়া সফরে কিম জং–উনকে একটি দামি গাড়ি উপহার দিয়েছেন পুতিন। গাড়িটি রাশিয়ার বিলাসবহুল অরাস ব্র্যান্ডের। এছাড়া কিমকে একটি ‘অ্যাডমিরাল ড্যাগার’ ও একটি টি-সেট উপহার দিয়েছেন পুতিন। এসব উপহার প্রেসিডেন্ট পুতিনের ভাবমূর্তির সঙ্গে মানানসই।

এআরএস
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
উত্তর কোরিয়ায় সামরিক ড্রোন পাঠানোর অভিযোগে দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে আরও ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ভূ-রাজনীতির এক টানটান উত্তেজনার মধ্যে দীর্ঘ সাত বছর পর সোমবার উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে ২০১৯ সালে তাঁর শেষ সফরের তুলনায় এবারের পিয়ংইয়ংয়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন।...
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে দেয়ার পর এবার পুরো স্পেনে শুরু হয়েছে বাঁধভাঙা আনন্দের সুনামি। ২০১০ সালের পর দীর্ঘ ১৬ বছর...
জামালপুরে যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং অন্য একটি অপহরণের মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর