পুরুষাঙ্গ খোয়ানো দুই বন্ধুর একজনের মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২৪, ১০:৩১ পিএম

এক নারীর প্রেমে দুই বন্ধু। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে বেলাল হোসেন (২০) নামে এক যুবক তার বন্ধু সিরাজুল ইসলামের (২১) পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

এদিকে ওই ঘটনার কিছু সময় পর অভিযুক্ত বেলাল হোসেনকেও পুরুষাঙ্গ, শ্বাসনালি ও পেট কাটা অবস্থায় পার্শ্ববর্তী একটি পাটক্ষেত থেকে উদ্ধার করে স্থানীয়রা। বুধবার বিকেলে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলাল হোসেনের মৃত্যু হয়। 

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামে মঙ্গলবার দুপুরে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

মৃত বেলাল হোসেন কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের মফিজল হকের ছেলে এবং ভুক্তভোগী সিরাজুল ইসলাম পার্শ্ববর্তী ঘুড়িদহ ইউনিয়নের পবনতাইড় গ্রামের তোতা মিয়ার ছেলে।

মৃত বেলাল হোসেন।

কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর ইসলাম সাজু বলেন, এক মেয়ে নিয়ে দুই বন্ধুর সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। মেয়েটি যুবক বেলালের নিকট আত্মীয়। এরইমধ্যে বেলাল জানতে পারে, তার আত্মীয় ওই মেয়ের সঙ্গে সিরাজুলের গোপনে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। 

তিনি আরও বলেন, বিষয়টি নিশ্চিত হওয়ার পর বেলাল ঈদের পরদিন বন্ধু সিরাজুলকে বাড়িতে ঈদের দাওয়াত দিয়ে ডেকে নেয়। তারপর ঘরে নিয়ে জোরপূর্বক সিরাজুলের লিঙ্গ ব্লেড দিয়ে কেটে দেয় বেলাল। এসময় ধ্বস্তাধস্তিতে সিরাজুলের ডান হাতের দুই জায়গায় মারাত্মক জখম হয়।

পরে সিরাজুলের চিৎকারে আশেপাশের লোকজন এসে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত বেলাল হোসেন ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়। একইদিন বিকেলে কামালেরপাড়া ইউনিয়নের একটি বিলের পাটক্ষেতে বেলালকে  শ্বাসনালি, পেট ও লিঙ্গ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে বেলাল হোসেনের মৃত্যু হয়। 

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মততাজুল হক বলেন, এ ঘটনার পর একাধিকবার ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আজ বিকেলে বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় বেলাল হোসেন মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

আরবিএস
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
একাত্তর টেলিভিশনে সংবাদ প্রচারের পর গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শ্রাবণী আক্তারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। উন্নত চিকিৎসায় সহায়তার জন্য তার পরিবারের হাতে এই...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর