দীর্ঘ বিরতির পর রুপালি পর্দায় শাবনূর

আপডেট : ২০ জুন ২০২৪, ০৬:১২ পিএম

শাবনূর মানেই সেই ‘স্বপ্নের ঠিকানা’, যা বাংলাদেশের অত্যন্ত ব্যবসা সফল চলচ্চিত্র। অন্য আর সব সিনেমার মতো শিবলি সাদিক পরিচালিত ‘আনন্দ অশ্রু’তে তার অভিনয় দেখে মুগ্ধ হননি এমন দর্শক খুঁজে পাওয়া ভার। গভীর আবেগ, নিপুনতা ও সারল্যে ভরা শাবনূরের অভিনয় যেন এদেশের সিনেমাপ্রেমীরা হৃদয়ে গেঁথে আছে। ভক্তদের মন রক্ষার্থে জনপ্রিয় এই অভিনেত্রী দীর্ঘ বিরতির পর আবার ফিরেছেন রুপালি পর্দায়। তবে একটু বিপত্তিও ঘটেছে!

জেনে নেয়া যাক কী সেই বিপত্তি-

আরাফাত হোসাইন পরিচালিত ‘রঙ্গনা’ সিনেমা দিয়ে শাবনূর প্রায় ১০ বছর পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। এর মধ্যে তিন দফায় সিনেমার শুটিংও করেছেন তিনি। গত মাসে শুটিং শেষ করে আবার সিডনিতে গেছেন অভিনেত্রী শাবনূর। এর মধ্যে সামাজিক মাধ্যমে শোনা যাচ্ছে তিনি সম্মানীর কারণে নতুন করে শিডিউল দিচ্ছেন না। এ বিষয়ে পরিচালক তার এক পোস্টে বললেন, ‘এটা পুরোপুরি অবান্তর কথা। আমরা শুটিংয়ের পরিকল্পনা যেভাবে করেছি, সেভাবেই হবে। সামনে শাবনূর আপা দেশে আসবেন, তারপর আমরা শুটিং শুরু করব।’

‘রঙ্গনা’ সিনেমাটি ঈদে মুক্তি দিতে চেয়েছিলেন পরিচালক। তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে শাবনূরের সঙ্গে দুটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে! বিশেষ কিছু কারণে রঙ্গনা ঈদে রিলিজ দিতে পারি নি। সুপারস্টার শাবনূরকে যেহেতু ১০ বছর পর সিনেমাপাড়ায় আবার এনেছি, বুঝতেই পারছেন, দায়িত্বটা অনেক বড়! আমরা চাই সুন্দর একটা সিনেমা বানাতে, আমরা চাই আপনাদের মন জয় করতে। আমার প্রযোজনা প্রতিষ্ঠান ‘এম এস মুভিজ’–এর একটাই কথা, “রঙ্গনা”–তে যেন কোনো অপূর্ণতা না থাকে।’

তিনি আরো বলেন, ‘আমিও কিন্তু একজন শাবনূর–ভক্ত । সুতরাং শাবনূর–ভক্তদের কথা চিন্তা করেই ‘রঙ্গনা’ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। হতাশ হওয়ার কিছুই নেই, ‘রঙ্গনা’ আপনাদের কখনোই হতাশ করবে না! বরাবরের মতোই বিপক্ষ দল থেমে নেই, ‘রঙ্গনা’ নিয়ে আজেবাজে মন্তব্য ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সবার কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না।’

এনএন/এআর
অভিনয়ের পাশাপাশি মানবিক কাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মন্দানা। দক্ষিণ ভারতের দুঃস্থ পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য...
বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ‘লার গিবন’ আদর করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতায় পড়েছেন ভারতের দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা বিক্রম। ইনস্টাগ্রামে পোস্ট...
ডিজিটাল ক্যামেরার একটা মাত্র ক্লিকেই এখন বন্দি হয়ে যায় হাজারো দৃশ্য। মেমোরি কার্ডের ছোট্ট একটা চিপে জমা থাকে আস্ত সিনেমা। কিন্তু এইতো সেদিনও এমন ছিেলা না। সিনেমার সেট মানেই ছিেরা যেন এক...
বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের বর্তমান অবস্থা, ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর প্রথম সাত দিনের সাফল্য, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে ‘ঈদ সিনেমার সাত দিন: অর্জন, চ্যালেঞ্জ ও প্রত্যাশা’ শীর্ষক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর