ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো আর্মেনিয়া

আপডেট : ২১ জুন ২০২৪, ০৬:৫০ পিএম

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে আর্মেনিয়া। শুক্রবার আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। ইসরাইলের বিরোধিতা সত্ত্বেও ফিলিস্তিনকে স্বীকৃতি দিলো পূর্ব ইউরোপের দেশটি। 

আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইসরাইল ও হামাসের মধ্যকার সংঘাতে অবিলম্বে যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের প্রস্তাবকে সমর্থন করে আর্মেনিয়া। একই সঙ্গে ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিরসনে দ্বিরাষ্ট্র সমাধান নীতিকেও সমর্থন করে দেশটি।

ইসরাইলের দখলকৃত পশ্চিম তীরে সীমিত স্ব-শাসনের অধিকার চর্চা করা ফিলিস্তিনি কর্তৃপক্ষ আর্মেনিয়ার এ স্বীকৃতিতে স্বাগত জানিয়েছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই স্বীকৃতি দ্বিরাষ্ট্র সমাধান নীতিকে জিইয়ে রাখার থেকেও ইতিবাচক ভূমিকা রাখবে।

গত মাসে তিনটি পশ্চিমা দেশ- স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। এর প্রতিবাদে দেশগুলো থেকে নিজেদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নেয় ইসরাইল।

 

একাত্তর/জো
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর