ট্রাম্প-বাইডেন বিতর্কে তোপের মুখে দুই সাংবাদিক

আপডেট : ২৮ জুন ২০২৪, ০৭:৫৩ পিএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে বৃহস্পতিবার রাতে প্রথমবারের মতো মুখোমুখি বিতর্কে অংশ নেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ৯০ মিনিটের এ বিতর্কের জেরে এখনও গরম আন্তর্জাতিক গণমাধ্যম। দুই প্রার্থীকে নিয়েই উঠছে নানা প্রশ্ন। তবে এ নিয়ে সবচেয়ে বড় বিপাকে পড়েছেন মার্কিন টেলিভিশন সিএনএন এর দুই সাংবাদিক। 

সিএনএনের আটলান্টা স্টুডিওতে বাইডেন ও ট্রাম্পের মুখোমুখি বিতর্ক পরিচালনার দায়িত্বে ছিলেন সিএনএন এর দুই শীর্ষস্থানীয় সাংবাদিক জ্যাক ট্যাপার ও ডানা বাশ। বিতর্কের সময় ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকরণের নিয়ম না মানায় তোপের মুখে পড়েছেন তারা। 

অন্যদিকে বিতর্ক চলাকালীন এই দুই সাংবাদিক কোনো প্রার্থীকেই তাদের বরাদ্দ সময়ের বিষয়ে কোনো নির্দেশনা দেননি এবং সরাসরি কোনো বিষয়ে প্রশ্ন করেননি বলেও অভিযোগ উঠেছে। একইসাথে সিএনএন এর গণমাধ্যম নীতি নিয়েও সমালোচনা হচ্ছে। 

সাবেক কেবল নিউজ হোস্ট কিথ ওলবারম্যান সামাজিক মাধ্যমে লিখেছেন, ট্রাম্পের মিথ্যা কথার ফুলঝুরির সত্যতা যাচাই না করে সিএনএন সাংবাদিকতার দায়িত্ব পালন করেছে। সিএনএন এ সিদ্ধান্ত ক্ষমার অযোগ্য।

নিউ ইয়র্ক টাইমসের কলামিস্ট নিকোলাস ক্রিস্টফ বলেন, আমি আশা করি সিএনএন মডারেটররা আরও ফ্যাক্ট চেকিং করুক, দর্শকদের জানাতে হবে যে যেগুলো বলা হয়েছে তা সম্পূর্ণভাবে মিথ্যা। একটি প্ল্যাটফর্ম কীভাবে সত্যের আড়ালে মিথ্যাকে তুলে ধরেসে বিষয়ে আমি নিশ্চিত নই।

সিএনএন এই দুই সাংবাদিকের পক্ষ নিয়ে এক বিবৃতিতে জানিয়েছে, আমরা জ্যাক এবং ডানার জন্য খুব গর্বিত। আমাদের কাজ ছিলো প্রার্থীদের কথা শোনার বিষয়টি নিশ্চিত করা যাতে ভোটাররা সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারে এবং আমরা তা করতে পেরে আনন্দিত।

যদিও বিতর্কের আগে সিএনএন বলেছিল, জ্যাক এবং ডানা সময় এবং ফ্যাক্ট চেকিং এর বিষয়গুলো নিশ্চিত করবেন। 

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, বৃহস্পতিবার রাতের বিতর্কে ট্রাম্পের আক্রমণে বাইডেনের লেজেগোবরে অবস্থা হলেও ট্রাম্প বাইডেনের বিরুদ্ধে এমন সব অভিযোগ এনেছেন যার কোনো ভিত্তি নেই। একই অভিযোগ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনেরও। 

তবে বাইডেনও ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা এবং অতিরঞ্জিত তথ্য দিয়ে আক্রমণ করেছেন বলে অভিযোগ তুলেছে ট্রাম্প শিবির।  

এদিন ট্রাম্প বাইডেনকে কড়া ভাষায় আক্রমণ করে বলেন, বাইডেন যুক্তরাষ্ট্রকে অনিরাপদ করেছেন এবং আন্তর্জাতিক মঞ্চে দেশের সুনাম নষ্ট করেছেন। ইরানে বাইডেন নীতি নিয়েও সমালোচনা করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

ট্রাম্প আরও বলেছেন, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি যা কেউ কল্পনাও করতে পারবে না। রিপাবলিকান এই প্রার্থী বলেছেন, উত্তর কোরিয়ার কিম জং উন এবং চীনের শি জিনপিংয়ের মতো বিদেশি স্বৈরচারীরা বাইডেনকে কোনো সম্মানও করে না বা ভয়ও পায় না। 

জবাবে বাইডেন বলেন, ট্রাম্প বিস্তর অপরাধ করেছেন। ডেমোক্রেট এই নেতা বলেন, ট্রাম্প এক পর্নো তারকার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন, অথচ তখন ঘরে তার স্ত্রী গর্ভবতী ছিলেন। এছাড়া বাইডেন বলেছেন, ট্রাম্প সামাজিক নিরাপত্তা ও মেডিকেয়ার সুবিধা কমাতে চান।

আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এই দুই প্রেসিডেন্ট প্রার্থী আরও একবার মুখোমুখি বিতর্কে অংশ নেবেন।   

আরবিএস
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর