‘বয়স্ক’ বাইডেনকে ভোট থেকে সরার পরামর্শ

আপডেট : ৩০ জুন ২০২৪, ০২:০৫ পিএম

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে লেজেগোবরে অবস্থায় পড়ার পর প্রেসিডেন্ট জো বাইডেনকে ভোট থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

বিতর্কের পর বাইডেনের স্বাস্থ্যগত উদ্বেগের কথা উল্লেখ করে এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছে সংবাদমাধ্যমটির সম্পাদকীয় বোর্ড।

‘দেশের সেবা করার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে প্রতিযোগিতা ছেড়ে দেওয়া উচিত’ শীর্ষক একটি বিবৃতিতে দাবি করা হয়েছে, বাইডেন মার্কিন জনসাধারণকে আগামী মেয়াদের দাবি পূরণের ক্ষমতা সম্পর্কে আশ্বস্ত করতে ব্যর্থ হয়েছেন।

অবশ্য পদত্যাগ করার আহ্বান জানানো সত্ত্বেও আগামী নভেম্বরে শেষ পর্যন্ত বাইডেন-ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা হলে বাইডেনকেই সমর্থন করার ইচ্ছা প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড।

তার বলেছে, বিতর্কে বাইডেনের উপস্থিতি দেখে মনে হয়েছে তিনি তার ছায়ায় ছিলেন। দ্বিতীয় মেয়াদে কী কী কাজ করবেন, সেসবের ব্যাখ্যা দিতে তাকে লড়াই করতে হয়েছে।

ট্রাম্পের উসকানিমূলক বক্তব্যের জবাব দিতে হিমশিম খাওয়া বাইডেনকে নিয়ে নিউইয়র্কে টাইমস বলছে, মিথ্যা তথ্য, ব্যর্থতা এবং ব্যর্থ পরিকল্পনাগুলো নিয়ে ট্রাম্পের জবাবদিহিতা আদায় করতেও হিমশিম খেয়েছেন তিনি। একাধিকবার তিনি বাক্যও শেষ করতে পারেননি।

তাই বিবৃতিতে বলা হয়েছে, জনগণের সর্বোচ্চ সেবক বাইডেন এখন ঘোষণা দিতে পারেন যে, তিনি আর নির্বাচন করবেন না।

গত বৃহস্পতিবার আরেক মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের বিতর্কে আসেন বাইডেন-ট্রাম্প। প্রেসিডেন্ট বাইডেনের বয়স ৮১, তার থেকে মাত্র তিন বছরের ছোট সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।

কিন্তু বিতর্কে বাইডেনকে ট্রাম্পের থেকে অনেক বেশি বয়স্ক মনে হচ্ছিল বলে মন্তব্য করেছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। ট্রাম্পের বাক্যবাণে জর্জরিত বাইডেন তালগোল পাকিয়ে ফেলেন। এরপর থেকেই আগামী নির্বাচনে তাকে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট প্রার্থিতা থেকে সরানোর সুপারিশ আসছে। 

আরবি
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর