আগে চারবার মতিউর কীভাবে পার পেলেন, তাও দেখছে দুদক

আপডেট : ০২ জুলাই ২০২৪, ০৬:১৫ পিএম

বিপুল সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে এবার পঞ্চমবারের মতো দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের ‍মুখে সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তবে, এর আগে চারবার ছাগলকাণ্ডে আলোচিত এই কর্মকর্তা কীভাবে দুদক থেকে ‘দায়মুক্তি’ পেয়েছিলেন, সে অনুসন্ধানে নেমেছে সংস্থাটি নিজেই।

মঙ্গলবার দুদক সচিব খোরশেদা ইসয়াসমিন সাংবাদিকদের জানিয়েছে, এর আগে কীভাবে দুদক থেকে মতিউর দায়মুক্তি পেয়েছে, তা খতিয়ে দেখা হবে।

মতিউর রহমানসহ তার দুই স্ত্রী ও দুই সন্তানের সম্পদের বিবরণ জমা দিতে মঙ্গলবার নোটিশ দিয়েছে দুদক।

দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে।

মতিউরের প্রথম স্ত্রী লায়লা কানিজ, প্রথম পক্ষের ছেলে আহাম্মেদ তৌফিকুর রহমান অর্ণব, মেয়ে ফারজানা রহমান (ইপসিতা), দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতারকে নোটিশ দেওয়া হয়েছে।

মতিউর রহমানের বিরুদ্ধে প্রথম দুদকে অভিযোগ আসে ২০০৪ সালে। সে সময় তার বিরুদ্ধে অভিযোগ ছিলো হুন্ডির মাধ্যমে টাকা পাচারের। অভিযোগ আছে, হুন্ডির মাধ্যমে পাচার করা টাকা প্রবাসী কোনো এক আত্মীয়র মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তা রেমিট্যান্স বাবদ দেখিয়ে দিয়েছিলেন ট্যাক্স ফাইলে।

২০০৮ সালে আবারও দুদকে অভিযোগ জমা পড়ে তার বিরুদ্ধে। সেবার অভিযোগ ওঠে, বিলাসবহুল পণ্যের শুল্ক মাফ করিয়ে দেওয়ার মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন। কিন্তু তদন্ত শুরু হতে না হতেই ‘প্রভাবশালীদের চাপে’ তা চাপা পড়ে যায়, ক্লিন চিট পান মতিউর। এরপর ২০১৩ ও ২০২১ সালে আরও দুবার দুদকে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়। অভিযোগ ছিলো অবৈধ সম্পদ ও সম্পত্তির। কিন্তু ধুরন্ধর মতিউর অবৈধ সম্পদকে পারিবারিক ব্যবসা ও ঋণ দেখিয়ে প্রস্তুত করেন ট্যাক্স ফাইল। ফলাফল আবারও দায় মুক্তি।

তবে পঞ্চমবারের মতো তদন্তে নেমে দুদক আগের চারবারের প্রতিটি বিষয়ে পর্যালোচনার আশ্বাস দিলো। একইসঙ্গে যে বা যাদের মাধ্যমে বারবার দায়মুক্তি পেয়েছে মতিউর, তা-ও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।

গেল কোরবানি ঈদের আগে ১৫ লাখ টাকায় ছাগল কেনা নিয়ে দেশজুড়ে তুমুল আলোচনায় আসেন সাবেক রাজস্ব কর্মকর্তা মতিউর ও তার পরিবারের সদস্যরা। বিভিন্ন গণমাধ্যমে তার অঢেল সম্পদের তথ্য প্রকাশিত হয়।

এরপর তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজে নামে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ তদন্ত করতে গত ২৩ জুন তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

গত ৪ জুন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশনের পক্ষ থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।

২৪ জুন মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহম্মেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেন আদালত।

অভিযোগ ওঠার পর মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও সরানো হয়েছে প্রভাবশালী ও আলোচিত এই সরকারি কর্মকর্তাকে।

কেএসএইচ
স্কাইমার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডের ঋণ অনিয়ম ও আত্মসাতের অভিযোগে সালমান ফজলুর রহমান ও আহমেদ সায়ান ফজলুর রহমানসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হাজার কোটি টাকার দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার আর বিটকয়েনে অর্থ পাচারের গুরুতর অভিযোগে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফসহ আরো চার...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার।
২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন এসব কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তাদের খুঁজছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের ষড়যন্ত্র এবং স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের রাষ্ট্রবিরোধী...
দুই যুগের বেশি সময় ধরে উচ্চ আদালতে বিচারাধীন অগ্রণী ও রূপালী আয়কর সংক্রান্ত মামলা। এর মধ্যে ১৪ মামলায় অগ্রণী ব্যাংকের বকেয়া প্রায় ১৬'শ কোটি টাকা।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ৫৭২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগের উপসর্গে আট জনের মৃত্যু হয়েছে। হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃত্যুর...
অবশেষে কিছুটা স্বস্তি ফিরছে যুক্তরাষ্ট্রের জ্বালানি বাজারে। দুই মাস পর দেশটিতে প্রতি গ্যালন ডিজেলের গড় দাম নেমে এসেছে ৬ ডলারের নিচে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর