মানবাধিকার লঙ্ঘন, ১১ মার্কিন কর্মকর্তার ওপর ইরানের নিষেধাজ্ঞা

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১০:৪৩ পিএম

মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থি শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভে দমনপীড়ন, মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের ১১ পুলিশ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইরান। 

বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেসটিভি।   

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ সংক্রান্ত আইনের আওতায় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। জর্জিয়া, টেক্সাস, ফ্লোরিডা, বস্টন, কলাম্বিয়া ও অ্যারিজোনাসহ বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। এসব কর্মকর্তাকে কালো তালিকাভুক্ত করেছে তেহরান।

নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন- 

১. উইলিয়াম বিলি হিচেনস, জর্জিয়ার জননিরাপত্তা বিভাগের কমিশনার।

২. এডি গ্রিয়ার, জর্জিয়ার ফিল্ড অপারেশনের কমান্ডিং অফিসার।

৩. লিন্ডা জে. স্টাম্প-কার্নিক, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা পুলিশ বিভাগের প্রধান।

৪. পামেলা এ. স্মিথ, কলম্বিয়া জেলার মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান। 

৫. জেফরি ক্যারল, নির্বাহী সহকারী প্রধান, মেট্রোপলিটন পুলিশ বিভাগ।

৬. কার্ল জ্যাকবসন, নিউ হ্যাভেন পুলিশ বিভাগের প্রধান। 

৭. শেন স্ট্রিপি, ইউনিভার্সিটি অফ টেক্সাস পুলিশ বিভাগের সহকারী প্রধান। 

৮. মাইকেল কক্স, বোস্টন পুলিশ বিভাগের কমিশনার। 

৯. স্কট ডানিং, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি পুলিশ বিভাগের কেন্দ্রীয় বিভাগের প্রধান। 

১০. মাইকেল থম্পসন, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পুলিশ প্রধান। 

১১. জন ব্রকি, সিএএল স্টেট লং বিচ পুলিশ বিভাগের পুলিশ প্রধান।

তেহরান জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় পড়া মার্কিন পুলিশ কর্মকর্তারা ইরানি অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না। তাদের ইরানে থাকা সম্পদ জব্দ করা হবে এবং ইরানের ভিসা দেয়া হবে না।

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। 

ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন ৮০ হাজারের বেশি মানুষ। এছাড়াও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার গাজাবাসী। 

চলমান এ গণহত্যা শুরুর পরপরই এর প্রতিবাদে বিক্ষোভে নামে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর হাজার হাজার শিক্ষার্থী। কিন্তু সেই শান্তিপূর্ণ বিক্ষোভে দমনপীড়ন চালায় পুলিশ-প্রশাসন। 

টেক্সাস, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, উটাহ, ভার্জিনিয়া, নিউ মেক্সিকো, নিউ জার্সি, কানেক্টিকাট ও লুজিয়ানার ক্যাম্পাসগুলো থেকে কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। পুলিশের হামলায় গুরুতর আহত হয় অসংখ্য শিক্ষার্থী ও শিক্ষক। 

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর