পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের অভিযোগে গ্রেপ্তার তিন

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৭:০১ পিএম

পার্বত্য চট্টগ্রাম থেকে নারী পাচারের অভিযোগে পাচারচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহায়তায় রাজধানীর উত্তরা থেকে তাদের গ্রেপ্তার করে বাঘাইছড়ি থানা পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারদের রাঙ্গামাটি চিফ জুডিশিয়াল আদালতে তোলা হলে আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভীন অভিযুক্তদের কারাগারে পাঠান। 

গ্রেপ্তাররা হলেন- সজীব চাকমা, মামিয়া চাকমা এবং জেসি চাকমা। 

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ ও ওসি (তদন্ত) দৌসত মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

গত ১৯ জুন বাঘাইছড়ির কলেজ পড়ুয়া ছাত্রী প্রজ্ঞা চাকমাকে (১৭) রাঙ্গামাটি শহর থেকে পাচারের উদ্দেশে অপহরণ করে চক্রটি। পরে নিখোঁজ ডায়েরি করেন ভুক্তভোগীর বাবা। ২৬ জুন ঢাকা থেকে এই কলেজ ছাত্রীকে উদ্ধার করা হলে ২৭ জুন রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় মামলা করে ওই ছাত্রী।

মামলার পরই বাঘাইছড়ি থানা পুলিশের একটি দল পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের সহায়তায় ঢাকার উত্তরায় অভিযান চালায়। এ অভিযানে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের রাঙ্গামাটির আদালতে নিয়ে আসা হয়।  

আরবিএস
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বাবারবাড়ি বরগুনায় যাওয়ার সব প্রস্তুতি নিয়েছিলেন ২১ বছর বয়সী গৃহবধূ মুক্তা আক্তার। দিনভর কেনাকাটা আর ঈদ আনন্দের পরিকল্পনায় বিভোর এই তরুণীর সব খুশি এক মুহূর্তেই কেড়ে নিলো...
রাজধানীর উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে এক বৃদ্ধ দম্পতিকে খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরির ঘটনায় অভিযুক্ত বিলকিস বেগমকে গ্রেপ্তার করেছে পিবিআই।
রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
রাজধানীর উত্তরা-১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর