নির্বাচন থেকে কিছুতেই সরে দাঁড়াবেন না বাইডেন

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৮:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটাভুটির আগে, প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে রিপাবলিকান প্রার্থী- ডোনাল্ড ট্রাম্পের কাছে নাকানিচুবানি খাওয়ার পর বড় বিপদে আছেন ডেমোক্র্যাট প্রার্থী এবং বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। বিতর্কে ৮১ বছরের প্রেসিডেন্টের লেজেগোবরে অবস্থা দেখে ঘাবড়ে গেছে তার দলের সদস্যরাই। এরিমধ্যে বাইডেনকে প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়ানোর আহবান জানিয়েছে ডেমোক্র্যাট সদস্যরা। 

এই পরিস্থিতিতে, বাইডেন জানিয়ে দিয়েছেন, নির্বাচনের মাঠ থেকে কোনোভাবেই সরে দাঁড়াবেন না তিনি। সে সঙ্গে এটাও স্বীকার করেছেন, বিতর্কে তিনি ভালো করেননি। হোয়াইট হাউসের মুখপাত্র স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, বাইডেনই হবেন ডেমোক্র্যাট প্রার্থী। তার সরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা নেই। তাকে নিয়ে যা যা গুঞ্জন শোনা যাচ্ছে, তার পুরোটাই গুজব। জো বাইডেন পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার জন্য তৈরি।

নভেম্বরের নির্বাচনে তার জায়গায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসতে পারেন এমন গুঞ্জনের মধ্যে তিনি হোয়াইট হাউজে কমলা হ্যারিসের সঙ্গে রুদ্ধদ্বার মধ্যাহ্ন ভোজে অংশ নিয়েছেন। এরপর তারা ফোনে দলের এক প্রচারণায় অংশ নেন যেখানে বাইডেন পরিষ্কার করেছেন যে তিনি লড়াইয়ে আছেন এবং মিস হ্যারিসও তার সমর্থন পুনর্ব্যক্ত করেন। নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কোনো সুযোগ নেই বলেও জানান বাইডেন।

বুধবার কমলা হ্যারিসের সঙ্গে দুপুরের আহার শেষ করার কয়েক ঘণ্টা পর তহবিল সংগ্রহের একটি ই-মেইলে জো বাইডেন বলেন, আমি পরিষ্কার ও সহজভাবে বলতে চাই যে, আমি লড়ছি। শেষ পর্যন্ত এ দৌড়ে থাকবো। নিজের ঘনিষ্ঠ ব্যক্তিদেরও একই কথা জানাচ্ছেন তিনি। বাইডেন তাদের বলেছেন, লড়াই থেকে কোনোভাবে সরে দাঁড়ানোর আশঙ্কা নেই। বরং আগামী বিতর্কগুলোর জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবার সকালে তার প্রচার দলের দুই গুরুত্বপূর্ণ সদস্যের সঙ্গে কথা বলেন বাইডেন। বাইডেন সরে দাঁড়াচ্ছেন কি না, তা নিয়ে চিন্তিত ছিলেন ওই দুই ব্যক্তি। তাদের আশ্বস্ত করে জো বাইডেন জানান, সরে দাঁড়ানোর প্রশ্নই ওঠে না। এরপরেই আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউস বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট (বাইডেন) ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছেন।

উল্লেখ্য তিন ডেমোক্র্যাট গভর্নরকেও একই কথা জানিয়েছেন বাইডেন। তারাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, বাইডেনের সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই নেই। বস্তুত, মঙ্গলবার বাইডেন নিজেই বলেছিলেন, অতিরিক্ত সফরের কারণে ওই দিনের ডিবেটের সময় তিনি ক্লান্ত ছিলেন। এত ক্লান্ত ছিলেন যে তার ঘুম পেয়ে যাচ্ছিল। বাইডেন বলেছেন, অসংখ্য টাইম জোনের মধ্যে দিয়ে যেতে হয়েছে আমাকে। তাই আমার ঘুম পাচ্ছিল।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর