দাবার কোর্টেই মৃত্যুর কোলে গ্র্যান্ডমাস্টার জিয়া

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৭:৪৯ পিএম

জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সময়ই অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ দাবা ফেডারেশনে খেলা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

১২তম রাউন্ডের খেলায় আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে খেলছিলেন জিয়া। বিকেল ৩টায় খেলা শুরু হয়। খেলা চলাকালীন হঠাৎ ৫টা ৫২ মিনিটে লুটিয়ে পড়েন জিয়াউর।

সেই সময় অন্যরা তাকে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ৯ মিনিটেই নিয়ে যান। প্রায় ১৫ মিনিট চেষ্টার পরও তার পালস খুঁজে পাওয়া যায়নি। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা গেছেন জিয়া। ১৯৭৪ সালের ১ মে জন্ম নেয়া এই গ্র্যান্ডমাস্টারের মৃত্যুসনদ চিকিৎসকেরা দিয়েছেন ৭টা ২০ মিনিটের দিকে।

১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হন জিয়াউর রহমান। টুর্নামেন্টে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নও তিনি। যেখানে বাকি চার গ্র্যান্ডমাস্টার সম্মিলিতভাবে জিতেছেন ১৬ বার।

একাত্তর/আরএ
দেশের ক্রীড়াঙ্গনে বিদ্যমান ফেডারেশন, অ্যাসোসিয়েশন, বোর্ড ও সংস্থাগুলোর কার্যক্রম নিয়ে সংস্কার প্রস্তাব দিতে সার্চ কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
বড় মঞ্চে দুর্দান্ত শুরু করে শেষ বেলায় খেই হারানোর কারণে ‘চোকার্স’ তকমাটাও জুড়ে গেছে প্রোটিয়াদের সঙ্গে। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে সেমিফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা।
ক্যাপ্টেন্সি হারালেও মুম্বাই ইন্ডিয়ান্স দলে রোহিত শর্মা হয়ে উঠতে পারেন শচীন টেন্ডুলকার। লিটিল মাস্টার যেমন মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলেছিলেন, সেই ধোনি শেষ পর্যন্ত বিশ্বকাপও এনে দিয়েছিলেন ভারতকে।
ব্যালন ডি'অর বা ফরাসি উচ্চারণে বালোঁ দর, অর্থাৎ "সোনার ফুটবল"। এটিই ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। ১৯৫৬ সালে চালু হওয়া এই পুরস্কার ইতিহাসের পাতায় একজন ফুটবলারকে অবিষ্মরণীয় করে...
বিএনপি সরকারের কৃষকবান্ধব উদ্যোগের অংশ হিসেবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদে-আসলে কৃষিঋণ মওকুফ কর্মসূচির আওতায় পঞ্চগড়ের বোদা উপজেলায় পাঁচ হাজার ৮৯২ জন কৃষকের মাঝে কৃষিঋণ মওকুফের সনদ ও বন্ধক রাখা...
কাতারের মরুভূমিতে ইতিমধ্যেই ফুটবলের এভারেস্ট জয় করেছে আর্জেন্টিনা। কিন্তু বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপে প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছে, একবার ট্রফি ছোঁয়া মানেই তাদের ক্ষুধার অবসান ঘটে...
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর