স্বাস্থ্যমন্ত্রী থেকে প্রেসিডেন্ট, কে এই পেজেশকিয়ান

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৫:১৫ পিএম

ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাসুদ পেজেশকিয়ান। ৬৯ বছর বয়সী সংস্কারপন্থি এ নেতা সাবেক পারমাণবিক আলোচক ও কট্টর রক্ষণশীল সাইদ জালিলিকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, শুক্রবার দ্বিতীয় রাউন্ডের নির্বাচনে পেজেশকিয়ান পেয়েছেন এক কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৪০৩ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী জালিলি পেয়েছেন এক কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ১৭৯ ভোট।

কট্টরপন্থিদের ব্যাপক প্রচারণার মধ্যেও তিনি নারীর অধিকার, সামাজিক স্বাধীনতা ও অর্থনৈতিক সংস্কারের ঘোষণা দিয়ে এই নির্বাচনে অংশ নিয়েছিলেন। এ কারণে ইরানের নারী ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। 

কে এই মাসুদ পেজেশকিয়ান?

১৯৫৪ সালের ২৯ সেপ্টেম্বর ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশের মাহাবাদ শহরে জন্মগ্রহণ করেন মাসুদ পেজেশকিয়ান।

স্কুলের পাঠ এবং প্রথম ডিপ্লোমা ডিগ্রি অর্জনের পর তিনি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাবুল শহরে সামরিক বাহিনীতে যোগ দেন। তবে সামরিক বাহিনীতে বেশিদিন স্থায়ী হননি মাসুদ। তিনি সিদ্ধান্ত নেন, চিকিৎসা বিজ্ঞানে দ্বিতীয় ডিপ্লোমা করবেন।

১৯৭৬ সালে তিনি তাবরিজ মেডিকেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগে ভর্তি হন। এই বিশ্ববিদ্যালয় থেকে ডাক্তারি ডিগ্রি এবং জেনারেল সার্জারির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন।

১৯৯৩ সালে ইরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সেস থেকে কার্ডিয়াক সার্জারিতে একটি উপ-স্পেশালিটি ডিগ্রি অর্জন করেন এবং পরে হার্ট সার্জারিতে বিশেষজ্ঞ হন মাসুদ পেজেশকিয়ান। এরপর তিনি পাঁচ বছর তাবরিজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের প্রধানও ছিলেন।

পেজেশকিয়ানের রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে, তৎকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির প্রশাসনে উপ-স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি যোগদান করেন।

এরপর ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত প্রায় চার বছর খাতামি প্রশাসনে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন পেজেশকিয়ান।

ইরানের উত্তরাঞ্চলীয় তাবরিজ অঞ্চল থেকে পাঁচবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন তিনি। তবে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে পার্লামেন্টে প্রবেশ করেন ২০০৮ সালে।

দেশটির দশম জাতীয় সংসদে তিনি উপ-স্পীকার হিসেবেও দায়িত্ব পালন করেন এবং চলতি বছরের প্রথম দিকে যে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তাতে আবারও তাবরিজের প্রতিনিধি হিসেবে বিজয়ী হন।

মাসুদ পেজেশকিয়ান এর আগেও দুইবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এরমধ্যে ২০১৩ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় আলী আকবর হাশেমি রাফসানজানির প্রতি সমর্থন জানিয়ে তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান। আর সবশেষ ২০২১ সালে, নির্বাচন করার জন্য তিনি নাম রেজিস্ট্রার্ড করলেও তখন ইরানের অভিভাবক পরিষদ তাকে অনুমোদন দেয়নি।

গেলো মে মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মর্মান্তিক মৃত্যুর পর মাসুদ পেজেশকিয়ান আবারও প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে শামিল হন।

মাসুদ পেজেশকিয়ান (বাঁয়ে) ও সাঈদ জাললি (ডানে)।

নির্বাচনী প্রচারণায় জানান, তিনি নির্বাচিত হলে ইরানে ন্যায়বিচার, ঐক্য এবং সমন্বয়ের ওপর গুরুত্ব দেবেন।

শুক্রবার ৫৩ দশমিক ৬ শতাংশ ভোট পেয়ে জয়ী নবনির্বাচিত এ প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইরানের জনগণের উদ্দেশে বলেছেন, আপনাদের সাহচর্য, সহানুভূতি এবং আস্থা ছাড়া সামনের কঠিন পথটি মসৃণ হবে না। আমি আপনাদের দিকে হাত বাড়িয়ে দিলাম।

মাসুদ পেজেশকিয়ান সংস্কারপন্থি নেতা হিসেবে পরিচিত হলেও ইরানের পররাষ্ট্রনীতিতে খুব একটা পরিবর্তন আসবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে পরিবর্তন আসতে পারে দেশটির অভ্যন্তরীণ নীতিতে।

গেলো মে মাসে আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাচ্ছিলেন তিনি ও তার সহযাত্রীরা। পথিমধ্যে পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তাদের বহনকারী হেলিকপ্টারটি।

পরে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি ও তুষারাবৃত এলাকায় ইরানি প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল।

দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি, পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে-হাশেম, প্রেসিডেন্ট গার্ডের প্রধান মেহেদি মুসাভি। প্রাণ হারিয়েছেন হেলিকপ্টারের পাইলট, কো-পাইলটও।

প্রেসিডেন্টের মেয়াদকাল পূর্ণ হওয়ার আগেই রাইসির মৃত্যুর ফলে ইরানে অনুষ্ঠিত হলো এ আগাম নির্বাচন।

আরবিএস
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর