জালিলির মতামত নিলেন ইরানের নতুন কান্ডারি

আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৬:০৯ পিএম

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফায় বিজয়ী হয়েই প্রতিপক্ষ কট্টরপন্থি সাঈদ জালিলিকে নিজের দপ্তরে আমন্ত্রণ জানিয়েছেন সংস্কারপন্থি নেতা মাসুদ পেজেশকিয়ান। 

এ সময় নির্বাচনে বিজয়ী হওয়ায় পেজেশকিয়ানকে অভিনন্দন জানান জালিলি। বেশ কিছুটা সময় তারা এক সঙ্গে কাটিয়েছেন।

রোরবার তেহরানে ইরানের দুই নেতা দেশের বিভিন্ন বিষয়ে খোলাখুলি কথা বলেছেন। জালিলি দেশের গুরুত্বপূর্ণ সমস্যা ও সমাধানের বিষয়েও তার মতামত তুলে ধরেন। 

এসব মতামতকে গুরুত্বের সঙ্গে নিয়ে পেজেশকিয়ান বলেন, বিশেষ ও জ্ঞানী ব্যক্তিদের উপযুক্ত পদে বসালে ইরান আরও উন্নত হবে।
 
তিনি আরও বলেন, জালিলির দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে প্রস্তুত তিনি। নবনির্বাচিত প্রেসিডেন্ট পেজেশকিয়ান খুব একটা বেশি পরিচিত নন ইরানের রাজনৈতিক অঙ্গণে। একজন স্বল্পপরিচিত মধ্যপন্থি রাজনীতিবিদ তিনি। হৃদরোগের চিকিৎসক থেকে তিনি দেশটির চৌদ্দতম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

শুক্রবার ভোট গণনা করার পরই পেজেশকিয়ানকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি পেয়েছেন ৫৩ দশমিক তিন শতাংশ ভোট। প্রতিদ্বন্দ্বি জালিলি পেয়েছেন ৪৪ দশমিক তিন শতাংশ ভোট। ৭১ বছর বয়সী পেজেশকিয়ান ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী এবং পরে সাবেক প্রেসিডেন্ট খাতামির আমলে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

পেজেশকিয়ানকে অভিনন্দন জানালো হিজবুল্লাহ

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হাওয়ায় মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন লেবাননের প্রতিরোধ আন্দোলনের সেক্রেটারি জেনারেল সাঈদ হাসান নাসরুল্লাহ। পেজেশকিয়ান, জালিলির সাথে দৌড়ে রাষ্ট্রপতি পদে জয়ী হবার একদিন পর শনিবারে এই অভিনন্দন বার্তা পাঠান নাসরুল্লাহ।

নাসরাল্লাহ বলেছেন, হিজবুল্লাহ এবং এই অঞ্চলের অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীগুলো শক্তিশালী সমর্থক হিসাবে ইরানের ওপর নির্ভর করছে। তিনি আশা প্রকাশ করেন, প্রতিরোধ ফ্রন্টগুলো চূড়ান্ত বিজয় অর্জনের জন্য তার লক্ষ্যে অবিচল থাকবে এবং শক্তিশালী ইরান সেই বিজয়ের ভিত্তি হবে।

ইরানের নতুন প্রেসিডেন্টকে সমর্থন দিয়ে নাসরুল্লাহ বলেন, হিজবুল্লাহ এই অঞ্চলের প্রতিরোধ আন্দোলনের সঙ্গে জড়িত। যারা বহু বছর ধরে ইহুদিবাদী দখলদার বাহিনীর সাথে প্রকাশ্যে যুদ্ধ করছে এবং আমেরিকান আধিপত্যের বিরুদ্ধে কথা বলছে হিজবুল্লাহ তাদের সমর্থন দেয়। ইরানকেও হিজবুল্লাহ সমর্থন দেবে।

একাত্তর/এসি
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর