বিশ্বকাপ জয়ে কত টাকা পাচ্ছেন রোহিত-কোহলিরা?

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৫:৩৫ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর পুরস্কারের অর্থে ভাসছে টিম ইন্ডিয়া। আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জয়ের পর বিশ্ব ক্রিকেটের নিয়ান্তা আইসিসি’র কাছ থেকেই পেয়েছে ২১ কোটি টাকা। এর বাইরে টিম ইন্ডিয়ার জন্য ১২৫ কোটি রুপির অর্থ পুরস্কার ঘোষণা করেছে দেশটির বোর্ড।

বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড হচ্ছে ভারতের ক্রিকেট নিয়ান্তা বিসিসিআই। আমেরিকার ও ক্যারিবিয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অবিস্মরণীয় অভিযানে যারপর নাই খুশি। তাই প্রকাশ হিসাবে তাই বিসিসিআই প্রায় দেড়শ’ কোটি টাকা টিম ইন্ডিয়ার মাঝে বিলিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

তবে রেকর্ড পরিমাণ এই অর্থ পুরস্কার শুধু রোহিত-কোহলি আর দ্রাবিড়দের পকেটে যাবে না, দলের সবার মধ্যেই ভাগ করে দেয়া হবে। ১৫ জন খেলোয়াড়সহ এবার ৪২ সদস্যের ভারতীয় দল টি-টোয়েন্টি আসরে অংশ নিয়েছে। পুরো অর্থ এই ৪২ জনের মধ্যে ভাগ করে দেবে ভারতের ক্রিকেট বোর্ড। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুসারে, ভারতের দলের ১৫ জন ক্রিকেটের সবাই সমান পাঁচ কোটি রুপি করে পাবেন। এমনকি কোন ম্যাচ না খেলা সদস্যও সমপরিমাণ অর্থ পেতে যাচ্ছেন। আর দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও খেলোয়াড়দের সমান পাঁচ কোটি রুপি পেতে যাচ্ছেন। 

আর দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, ফিল্ডিং কোচ টি দিলীপ এবং বোলিং কোচ পরেশ মামব্রেসহ কোচিং স্টাফরা সবাই পাবেন আড়াই কোটি রুপি করে। আর নির্বাচক দলের প্রধান অজিত আগরকারসহ নির্বাচকরা সবাই এক কোটি রুপি করে অর্থ পুরস্কার পেতে যাচ্ছেন বলে এই প্রতিবেদনে বলা হয়েছে। 

দলের সহায়ত কর্মীদের মধ্যে তিনজন ফিজিওথেরাপিস্ট, তিনজন থ্রোডাউন বিশেষজ্ঞ, দুজন ম্যাসেজার এবং শক্তি ও কন্ডিশনিং কোচ প্রত্যেকে দুই কোটি টাকা পাবেন। বিসিসিআই এরিমধ্যে বিশ্বজয়ী দলের সবাইকে কে কত রুপি করে পাবে, সেটি জানিয়ে দিয়েছে। খুব শিগগিরই সবার একাউন্টে রুপি চলে যাবে।  

বিসিসিআই নির্বাচক কমিটি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দলের পাশাপাশি চারজন সংরক্ষিত খেলোয়াড়ের নামও দিয়েছে। তারা হলেন রিংকু সিং, শুভমান গিল, আভেশ খান এবং খলিল আহমেদ। তাদের প্রত্যেককে এক কোটি রুপি করে পুরস্কৃত করার কথা জানিয়েছে বোর্ড। 

একাত্তর/এসি
বিশ দলের বিশ্বকাপে টিকে রইলো কেবল চার দল। বৃহস্পতিবারই ঠিক হয়ে যাবে টি-টোয়েন্টির দুই ফাইনালিস্টের নাম। সকাল সাড়ে ছয়টায় ত্রিনিদাদে লড়বে আফগানিস্তান আর সাউথ আফ্রিকা। রাত সাড়ে আটটায় গায়ানায় দ্বিতীয়...
অলিখিত কোয়াটার ফাইনালে বৃষ্টি আইনে বাংলাদেশকে আট রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আফগানিস্তান। কয়েক দফা বৃষ্টির পর এক ওভার কমিয়ে বাংলাদেশের জন্য লক্ষ্য নির্ধারণ করা হয়  ১১৪। তবে ১৭ দশমিক পাঁচ...
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নকআউট খেলা নিয়ে কী হয়? নাটক ও অ্যাকশনে তাদের কখনই অভাব হয় না। এদিনও তার ব্যক্তিক্রম হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপের অলিখিত কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে তিন উইকেটে...
সাকিবের সঙ্গে একমত হলেন তামিম ইকবাল খানও। ভারতের বিপক্ষে টস জিতে নিতে হতো ব্যাটিং! আফগানিস্তান যেন বাংলাদেশকে শেখালো টি-টোয়েন্টি ব্রান্ডিংয়ের ব্যাটিং। তবে এখনো খোলা আছে টাইগারদের সেমিফাইনালে যাবার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর