বন্যায় ভারতের জাতীয় উদ্যানের ছয়টি গন্ডারের মৃত্যু

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ১১:১৪ পিএম

আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান ব্যাপক বন্যার সম্মুখীন হয়েছে। এই ভয়াবহ বন্যায় ছয়টি বিরল গন্ডারসহ ১৩০টির বেশি বন্যপ্রাণী মারা গেছে। 

অনেক প্রাণীর মৃত্যুই হয়েছে পানিতে ডুবে। মৃত প্রাণীদের মধ্যে আছে ১১৭টি হগ হরিণ, দুটি সাম্বার হরিণসহ বহু প্রাণী।

এর আগে  ২০১৭ সালের বন্যা এই উদ্যানের ৩৫০টিরও বেশি প্রাণীর মৃত্যু হয়। এই বছর বন্যায়  কর্মকর্তারা ৯৭টি প্রাণী উদ্ধার করেছেন, ২৫টি প্রাণী চিকিৎসা নিচ্ছে এবং ৫২টি চিকিৎসার পর মুক্ত করে দেওয়া হয়েছে।

কাজিরাঙ্গা পৃথিবীর বৃহত্তম এক-শিং গন্ডারের জনসংখ্যার আবাসস্থল, যেখানে ২,৪০০-র বেশি গন্ডার রয়েছে। উদ্যানটিতে বাঘ, হাতি, বন্য জল মহিষ এবং অনেক প্রজাতির পাখিও রয়েছে। আর উদ্যানের নদীগুতে বিপন্ন দক্ষিণ এশীয় ডলফিনও পাওয়া যায়।

গত সপ্তাহে, উদ্যানের কাছে একটি গ্রামের একটি বাড়ি থেকে ১৮ মাস বয়সী একটি গন্ডার শাবক উদ্ধার করা হয়েছিল। প্রচণ্ড বৃষ্টিতে পার্কের বড় অংশ এবং অনেক গ্রাম প্লাবিত হয়েছে। রাস্তাঘাট এবং অবকাঠামোর ক্ষতি হয়েছে। ফসল এবং গবাদি পশুও নষ্ট হয়েছে।

এদিকে কর্মকর্তারা আরও বৃষ্টির সতর্কতা দিয়েছেন। ব্রহ্মপুত্র নদীর জলস্তর বাড়ছে, আসাম জুড়ে স্থাপন করা হয়েছে  শত শত ত্রাণ শিবির।

এআর
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী রয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর