লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১৮

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০২:৫১ পিএম

ভারতের উত্তর প্রদেশের উন্নাওতে লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। 

বুধবার ভোর সোয়া পাঁচটার দিকে লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, দ্বিতল একটি বাস বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিলো। লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাসটি একটি দুধের ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়ি থেকে যাত্রীরা ছিটকে বেরিয়ে যান।

ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিওগুলোতে মাটিতে পড়ে থাকা মৃতদেহ, ধাতব ও কাঁচের টুকরো এবং ভাঙা জিনিসপত্র দেখা গেছে।

উন্নাওয়ের জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাঠি বলেছেন, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করে দুই লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। এ ঘটনায় ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও শোক প্রকাশ করেছেন।

 

একাত্তর/জো
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় শিক্ষা সফর শেষে ফেরার পথে শিক্ষার্থীবাহী একটি বাস সড়ক থেকে ছিটকে পড়ে ২০ শিক্ষার্থী ও একজন প্রাপ্তবয়স্কসহ অন্তত ২১ জন নিহত হয়েছেন। 
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর