হাসপাতাল ছেড়েছেন ডোনাল্ড ট্রাম্প

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১০:৫৫ এএম

বন্দুক হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর স্থানীয় একটি হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সেখান চিকিৎসা শেষে তিনি হাসপাতাল ছেড়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

সংবাদমাধ্যমটি জানায়, প্রাথমিক চিকিৎসা শেষে ট্রাম্প হাসপাতাল ছেড়েছেন। তিনি এখন কোথায় যাচ্ছেন তা স্পষ্ট নয়। শনিবার পেনসিলভানিয়ার নির্বাচনি সমাবেশ শেষে তার নিউ জার্সির বেডমিনস্টারে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার কথা ছিলো। 

তবে পূর্বপরিকল্পনা অনুযায়ী তিনি আগামী সপ্তাহে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন বলে রিপাবলিকান পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।  

এর আগে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় এক নির্বাচনি প্রচারে ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে বন্দুক হামলার ঘটনা ঘটে। এতে ডান কানে গুলিবিদ্ধ হন এ রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী। নির্বাচনি প্রচারে মঞ্চে বক্তব্য রাখার সময় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

বন্দুক হামলার পরপরই সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন।

একটি সূত্র সিএনএনের প্রতিবেদককে জানিয়েছে, পেনসিলভেনিয়া রাজ্যের ২০ বছর বয়সী এক ব্যক্তি এ হামলা চালিয়েছে। 

এদিকে হামলাকারী গুলিতে একজন রিপাবলিকান সমর্থক নিহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা অ্যাটর্নি রিচার্ড গোলডিঞ্জার। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। 

এরইমধ্যে হামলার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন এসময় হঠাৎ বন্দুক হামলা হয়। সঙ্গে সঙ্গে কান ধরে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। তার সমর্থকদের চিৎকারও করতে শোনা যায়।

হামলার পরপরই সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। এসময় ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই পাশের একটি ভবনের ছাদ থেকে এ হামলা চালান ওই সন্দেহভাজন হামলাকারী। তার হাতে একটি রাইফেল ছিলো। 

নির্বাচনি সমাবেশে ট্রাম্পের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরবিএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর