এবার ঘোষণা দিয়ে মাঠে নামলো ছাত্রদল

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০১:৪৪ পিএম

কোটা সংস্কারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। একইসঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে তারা।

মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বিক্ষোভ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

ওই বিক্ষোভের ভিডিও শেয়ার করে বিএনপির ভেরিফায়েড ফেইসবুক পেজে লেখা হয়েছে, কোটা সংস্কার দাবি ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর বিক্ষোভ মিছিল।  

বিক্ষোভ মিছিল শেষে সংবাদ সম্মেলন করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বুধবার সারা দেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করবে ছাত্রদল।

ছাত্রদলের সভাপতি বলেন, সাংগঠনিকভাবে নয় কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে আজ থেকে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন ছাত্রদল নেতারা।

তাদের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ।

আরবি
দুই বছর মেয়াদি কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার নতুন নেতৃত্ব ঘোষণার পথে ছাত্রদল। ইতোমধ্যে সম্ভাব্য নেতৃত্বের তালিকা ছোট করে আনা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে দীর্ঘদিন ধরেই পরিবর্তনের একটি ধারা লক্ষ্য করা যাচ্ছে। দলটির নীতিনির্ধারণ ও সাংগঠনিক কাঠামোতে দক্ষতা ও যোগ্যতাকে অগ্রাধিকার দিয়ে নতুনভাবে সাজানোর...
গণভোটের রায় বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং চাঁদাবাজি বন্ধের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা করেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার নতুন কমিটি গঠন নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ চলতি মাসের এক মার্চ শেষ হওয়ায় সংগঠনটির...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর