বিটিভি ভবনে হামলা-আগুন, ভেতরে আটকা অনেকে

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০৭:৫৮ পিএম

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। কয়েকশ আন্দোলনকারী গেট ভেঙে ভেতরে ঢুকে রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের কয়েকটি জায়গায় আগুন লাগিয়ে দেয়।

একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বিটিভির চার নম্বর গেট ভেঙে কয়েকশ আন্দোলনকারী ভিতরে ঢুকে পড়ে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার একাত্তরকে বলেন, আমরা বিটিভি ভবনে অগ্নিসংযোগের খবর পেয়েছি। খবর পেয়ে আগুন নেভানোর জন্য আমাদের গাড়ি রওনা হয়। তবে গাড়ি বিটিভি পর্যন্ত যেতে পারেনি।

সন্ধ্যা সাড়ে সাতটার পর বিটিভিতে কর্মরত কয়েকজন জানান, বিজিবি এসে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পেরেছে। এখনও আগুন জ্বলছে। 

তিনি বলেন, রাস্তায় বিক্ষোভকারীরা প্রায় আধঘণ্টা আমাদের গাড়ি আটকে রাখে। বিটিভি ভেতরে বিভিন্ন জায়গায় আগুন দেওয়ার খবর পেয়েছি। গ্যারেজে আগুন লাগানো হয়েছে। কয়েকটি গাড়ি ও মোটর সাইকেলেও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।

আগুনের ঘটনায় পাঁচ ঘন্টা পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিস ঢুকতে পারেনি। আগুন আরও ছড়িয়ে পড়ার খবর পাওয়া যাচ্ছে। ভেতরে আটকা পড়ে আছেন অনেকে।

বিটিভির অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লেখা হয়, বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করছি। ভিতরে আটকা পড়েছেন অনেকে।

তিনি বলেন, তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে সেটা এখনও জানা সম্ভব হয়নি। আমরা যেহেতু পারেনি সেজন্য ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক বলতে পারছি না

বিটিভির পরিচালক (প্রশাসন) রুহুল আমিন একটি গণমাধ্যমকে বলেন, নিচ তলার গ্যারেজসহ বিভিন্ন রুমে আগুন দিয়েছে। আগুন এখনও জ্বলছে। পুলিজ, বিজিবি, ফায়ার সার্ভিস কেউ এখনও আসেনি। আমরা ভেতরে আটকা আছি। পরিস্থিতি খারাপ। তবে এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ অফিস ও আর্কাইভ নিরাপদ আছে। বাইরে শত শত বিক্ষোভকারী অবস্থান করছে।

বিটিভির ক্যানটিন, রিসিপশন ও গাড়িতে আগুন দিয়েছে কোটাবিরোধী আন্দোলনকারীরা।

কেএসএইচ
কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এরই মধ্যে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের সামনে জড়ো হয়েছেন স্বজনরা।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত পাঁচ বাংলাদে‌শির মৃত্যুর খবর জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মিজ কাজী জেসিন।
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সর্বমাধ্যম (অল মিডিয়া) সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফা থেকে ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর