জঙ্গি সংগঠন হিসেবেই জামায়াত-শিবিরকে মোকাবিলা: প্রধানমন্ত্রী 

আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০২:১৫ পিএম

নিষিদ্ধের পর জঙ্গি সংগঠন হিসেবেই জামায়াত-শিবিরকে মোকাবিলা করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কোটা আন্দোলনের নামে জঙ্গিরা নাশকতা চালিয়েছে।  

বৃহস্পতিবার কৃষিবিদ ইন্সটিটিউশনে কৃষক লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা এ মন্তব্য করেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানি প্রেতাত্মারা এখনো ছাড়েনি। ধর্মান্ধতার আড়ালে একটি শ্রেণি গড়ে উঠেছে। তার আঘাত এলো কোটা আন্দোলনে নামে। 

‘সবার অজান্তেই তারা গড়ে উঠেছে। সেটা কোটা আন্দোলনের নামে বেরিয়ে এলো,’ বলেন তিনি।

কোটা আন্দোলনের পেছনে কে- এই প্রশ্ন তুলে সরকারপ্রধান বলেন, সারাদেশ থেকে ঢাকায় এলো। একদিকে জঙ্গি ঢুকে হত্যাকাণ্ড চালালো, অন্যদিকে মানুষের সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোতে আঘাত হানা হলো। 

‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটেজগুলোও এসেছে। সবার হাতে ধারালো সব অস্ত্র। হানাদার বাহিনী যেভাবে আক্রমণ করেছে, সেভাবেই মেয়েদের ওপর হামলা করা হয়েছে। বাদ যায়নি সাংবাদিকরা,’ বলেন তিনি। 

আপিল বিভাগের আদেশে কোটা ইস্যুর ফয়সালা এবং আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, তারা যা চেয়েছিলো তার চেয়ে বেশি পেলো। যেখানে সব দাবি মেনে নেয়া হলো, সেখানে আন্দোলনে চালিয়ে যাওয়ার মানে কি? কার স্বার্থে?

‘এটা কোন ধরনের আন্দোলন? আর তাতে সমর্থন দিচ্ছে কিছু জ্ঞানীগুণী। দাবি তো মেনেই নেয়া হয়েছে,’ যোগ করেন শেখ হাসিনা। 

তিনি বলেন, চারজন শিশু মারা গেছে। প্রায় দুইশোর বেশি মানুষ মারা গেলো। স্থাপনাগুলো একসময় গড়ে তোলা যাবে। কিন্তু যারা গুলিবিদ্ধ হলো? 

ঘরের মধ্যে গুলি লাগলো কীভাবে- এ প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, ঘরের মধ্যে গুলি লাগলো। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে বলে মিথ্যা ছড়ানো হচ্ছে। 

প্রধানমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের নাম দিয়ে নাশকতা করা জঙ্গিবাদী কাজ। জাতির উদ্দেশ্যে ভাষণে আমি সবাইকে সতর্ক করেছিলাম যে, জঙ্গিরা এর সুযোগ নিতে পারে। শিক্ষার্থীদের হতাশ না হতে বললাম। সারাদেশে যে এতো প্রাণ গেলো এর দায় কার?

এ সময় প্রধানমন্ত্রী তার নেতৃত্বাধীন সরকারের সময় বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি তুলে ধরেন। বলেন, পরিশ্রম করে বিশ্বে বাংলাদেশকে মর্যাদার আসনে উন্নীত করেছিলাম। এখন বাংলাদেশ সম্পর্কে প্রতিটা জায়গায় নেতিবাচক ধারণা।

‘আমি তো নিজের জন্য নিজের পরিবারের জন্য কিছু করিনি। মানুষের জন্য করেছি। এটা কি অপরাধ? কারণ আমি জানি, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হতে পারে। কারণ বারবার আমাকে হত্যার চেষ্টা হয়েছে,’ যোগ করেন সরকারপ্রধান। 

কোটা আন্দোলনে হতাহতের ঘটনার তদন্ত নিয়ে তিনি বলেন, আমি চাই প্রতিটি জিনিসের তদন্ত করা হোক। জাতিসংঘ কিংবা অন্য কোনো দেশ চাইলে বিশেষজ্ঞ পাঠাক। যারাই দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, কোটা আন্দোলনের ছত্রছায়ায় জঙ্গিরা ভয়াল দাঁত দেখালো। এরা এখনো অপপ্রচার চালাচ্ছে। ক্ষমতায় থেকে আমি মানুষের জীবন নেবো, সেটা হতে পারে না।

‘এদের বিচার একদিন হবে। সেজন্যই জাতিসংঘের সহায়তায় সুষ্ঠু তদন্ত চেয়েছি,’ যোগ করেন প্রধানমন্ত্রী। 

বলেন, বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদের ঠাঁই হবে না। এদের মূল শক্তি সন্ত্রাসবিরোধী আইনে জামাত শিবিরকে নিষিদ্ধ করা হবে। নিষিদ্ধের পর জামাত শিবির ধ্বংসাত্মক কাজ করবে। তখন জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করা হবে।

বারবার আঘাত এলেও বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি। 

শেখ হাসিনা বলেন, পঁচাত্তরে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর যুদ্ধাপরাধী ঘাতকদের মুক্তি দিয়ে তাদের রাজনীতি করার সুযোগ করে দেয়া হয়। দায়মুক্তি দিয়ে তাদের ক্ষমতায় বসানো হয়েছিলো। 

আরবি
জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম অকেজো হওয়ার পেছনে নাশকতার সন্দেহ প্রকাশ করেছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি (পুলিশ মহাপরিদর্শক) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 
মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা জঙ্গি নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই বলেও দাবি করেন তিনি।
দেশে কোনো জঙ্গি নেই কেউ এ নিশ্চয়তা দিতে পারে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল ইসলাম।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর