কেরালায় নিহত বেড়ে ৩০৮, এখনও নিখোঁজ তিন শতাধিক

আপডেট : ০২ আগস্ট ২০২৪, ০১:৩৫ পিএম

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় প্রবল বৃষ্টিতে সৃষ্ট ভূমিধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩০৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। রাজ্যের ওয়ানাদ জেলার পাহাড়ি এলাকায় চা বাগানে তিন দফা ভূমিধসের ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত তিন শতাধিক। 

বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, উদ্ধারকর্মীরা এখনও কাদামাখা চা বাগান ও গ্রামের মধ্যে থেকে জীবিত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভূমিধসের ফলে কাদা ও ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

রাজ্য ও কেন্দ্রীয় সরকার যৌথভাবে উদ্ধারকাজ চালালেও ভারী বৃষ্টির কারণে প্রতি মুহূর্তে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা কর্তৃপক্ষের।

সেনারা উদ্ধার কাজ চালিয়ে যেতে নদীর তীব্র স্রোতের ওপর অস্থায়ী সেতু নির্মাণে চেষ্টা করছেন। 

উদ্ধারকাজ যত এগোচ্ছে ততই যেন স্পষ্ট হচ্ছে পরিস্থিতির ভয়াবহতা। ধ্বংসস্তূপ সরালেই উদ্ধার হচ্ছে লাশ। আহত দুই শতাধিক মানুষ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ভূমিধস দুটি গ্রাম প্রায় বিলুপ্ত হয়ে গেছে। 

একটানা প্রবল বর্ষণে আক্রান্ত ওয়েনাড় জেলার রাস্তাগুলো অবরুদ্ধ হয়ে যাওয়ায় ত্রাণ বিতরণ ও জটিল হয়ে পড়েছে। ভূমিধ্বসের আগের দু-দিন অন্তত ৫৭২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

দ্য হিন্দু জানিয়েছে, দুর্গত মুন্ডক্কাই, চুরমালা, আট্টমালা এবং নুলপুঝা গ্রামগুলো এখন ভূমিধসের কারণে বিচ্ছিন্ন। বন্যার পানিতে ভেসে যাওয়া যানবাহনগুলো গাছের গুঁড়িতে আটকে থাকতে এবং অনেক জায়গায় পানিতে ডুবে থাকতে দেখা যাচ্ছে।

রাজ্যের বনমন্ত্রী এ কে সসেন্দ্রান বলেন, পরিস্থিতি গুরুতর এবং সরকার সমস্ত সংস্থাকে উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য নির্দেশ দিয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং এলডিএফ সরকারকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। তিনি বিজেপিপ্রধান জেপি নাড্ডাকে দলীয় কর্মীদের নিয়ে উদ্ধার কাজে সহায়তা নিশ্চিত করতে বলেছেন। প্রধানমন্ত্রী মোদি এই প্রসঙ্গে কেরালায় বিজেপির একমাত্র সংসদ সদস্য কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপীর সাথে কথা বলেছেন। 

আরবিএস
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর