পুড়ছে বঙ্গবন্ধু মেডিকেল, অসংখ্য গাড়িতে আগুন

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ১২:২৩ পিএম

সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের দেশের মেডিকেল শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে হামলা চালানো হয়েছে। 

হাসপাতালের ভেতরে ঢুকে ভাঙচুর চালানো হয়েছে। আগুন দেওয়া হয়েছে সেখানে থাকা বেশ কয়েকটি বাসে। 

শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। এদিন সকাল থেকেই সরকার পতনের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে শাহবাগ এলাকায় বিক্ষোভ শুরু করে কোটা আন্দোলকারীরা।

শাহবাগ মোড় দখল করে আন্দোলনকারীদের বিক্ষোভ শুরু হলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেয়। এতে শাহবাগের চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এসময় তারা সরকার পতনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। 

এক পর্যায়ে সেখানে পুরান ঢাকার চকবাজার থেকে একদল শ্রমিক লাঠিসোঁটা হাতে জড়ো হয়। তাদের সঙ্গে যোগ দেয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 

এরপর আন্দোলনকারীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধু মেডিকেলে ঢুকে পড়ে। 

আন্দোলনকারীরাও এ সময় হাসপাতালের বাইরে থাকা বেশ কিছু যানবাহনে আগুন দেয়। তারা হাসপাতালের ভেতরে ঢুকে পড়ে। সেখানে চালানো হয় ভাঙচুর, দেওয়া হয় আগুন। 

এ ঘটনার নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন বলেছেন, হাসপাতালে আক্রমণ কাম্য নয়। সবাইকে এই কাজ থেকে নিবৃত থাকা উচিত।

আরবি
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ নামের সাততলা ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। দীর্ঘ সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে...
রাজধানীর পুরান ঢাকার অতি ঘিঞ্জি এলাকা চকবাজারের ছোট কাটরা সংলগ্ন এসি মসজিদের পাশে ‘মনজুর খান প্লাজা’ (অন্য সূত্রে ‘মুনসুর খান প্লাজা’) নামের একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার...
রাজধানীর মিরপুর ইসিবি চত্বর এলাকার নিউ গিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুরের চাঞ্চল্যকর ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা...
আশুলিয়ার পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সার্বিক খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়েছেন শ্রম ও কর্মসংস্থান...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
দেশে রাজনৈতিক সহিংসতার অবসান ঘটিয়ে এখন নাগরিকদের শান্তি ও উন্নয়ন সুনিশ্চিত করার ওপর জোর দিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, রাজনৈতিক যুদ্ধ আমরা শেষ করেছি, এখন আমাদের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর