বন্যার্তদের রাজধানীতে সরিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া

 

 

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২:৪৯ এএম

উত্তর কোরিয়া বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫ হাজারেরও বেশি মানুষকে রাজধানীতে সরিয়ে নিচ্ছে সে দেশের সরকার। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘কেসিএনএ’ এ কথা জানিয়েছে।

এদিকে দেশটির নেতা কিম জং উন জোর দিয়ে বলেছেন, বিদেশ থেকে সাহায্যের প্রস্তাব আসা সত্ত্বেও পুনরুদ্ধার প্রচেষ্টা ‘স্বনির্ভরতা ভিত্তিক’ হবে।

উত্তর কোরিয়া রাজধানী পিয়ংইয়ং গত সপ্তাহে বলেছে, জুলাইয়ের শেষের দিকে রেকর্ড পরিমাণ বর্ষণে চীনের উত্তরাঞ্চলে অনেক মানুষ মারা গেছে। প্লাবিত হয়েছে বসতবাড়ি এবং তলিয়ে গেছে কৃষিজমি।

উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা ‘কেসিএনএ’ জানায়, শুক্রবার বন্যা কবলিত উইজু এলাকা পরিদর্শনকালে কিম বলেন, সরকার উত্তরাঞ্চলের বন্যাক্রান্ত প্রায় ১৫ হাজার ৪০০ মানুষকে রাজধানীতে সরিয়ে নিচ্ছে এবং তাদের ধ্বংস ঘরবাড়ি পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত রাজধানীর বিভিন্ন আশ্রয়কেন্দ্রে রাখার পরিকল্পনা নেয়া হয়েছে।

এদিকে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বজায় থাকা সত্ত্বেও কোরিয়ান রেড ক্রসের মাধ্যমে দক্ষিণ কোরিয়া মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছে। মস্কোর পক্ষ থেকেও অনুরুপ প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানায় পিয়ংইয়ং।

সিউলের বার্তা সংস্থা ‘ইয়োনহাপ’ পরিবেশিত খবরে বলা হয়, চীন এবং জাতিসংঘ শিশু তহবিল সাহায্য করার জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছে।

কেসিএনএ জানায়, তবে কিম শুক্রবার বলেছেন, দেশের পুনরুদ্ধারের প্রচেষ্টা ‘পুরোপুরিভাবে স্বনির্ভরতার উপর ভিত্তি করে’ হবে। প্রতিবেদনে বলা হয়, তবুও তিনি ‘বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাকে তাদের মানবিক সহায়তার প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছেন।

 

একাত্তর/জো
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
নেপাল ও চীনের তিব্বত অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ জনে। এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৪৪ জন। রোববার দুর্যোগের পর পঞ্চম দিনে এসেও থামেনি উদ্ধার অভিযান, মিলছে মরদেহ।
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৯৭ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শত শত মানুষ। তাদের মধ্যে অন্তত ৩৮৪ জন পর্যটক ও ভ্রমণকারী রয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর