ইসরাইলে নজিরবিহীন হামলা হিজবুল্লাহর

আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১২:৩৭ পিএম

দখলদার ইসরাইলের উত্তরাঞ্চলে নজিরবিহীন হামলা চালিয়েছে লেবাননের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল্লাহ। এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরান সমর্থিত সংগঠনটি। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেনি তেল আবিব। 

ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের ফিল্ড কমান্ডার সামের আল-হাজ হত্যাকাণ্ডের জেরে হিজবুল্লাহ এই প্রতিশোধমূলক হামলা চালায়। এই হামলার একদিন আগে লেবাননের সিডন শহরে ইসরাইলি হামলায় নিহত হন আল-হাজ।  

হিজবুল্লাহর বরাতে ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্সটুডে জানিয়েছে, শনিবার উত্তর ইসরাইলের সাফাদ শহরের কাছে মিচভে অ্যালন সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহ যোদ্ধারা ব্যাপক হামলা চালায়।

এই ঘাঁটিকে ইসরাইলি সেনারা তাদের সমাবেশ এবং অভিযান পরিচালনার কেন্দ্র হিসেবে ব্যবহার করে থাকে। এছাড়া, এই ঘাঁটি থেকে জরুরিভিত্তিতে গোলাবারুদ সংগ্রহের কাজও করে থাকে দখলদার বাহিনী। 

হিজবুল্লাহ বলছে, ঘাঁটিতে অবস্থানরত ইসরাইলি সেনা কর্মকর্তা ও সাধারণ সৈনিকদের ওপর সরাসরি ড্রোন দিয়ে হামলা চালানো হয় এবং এতে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটেছে। 

হামলা চালাতে ঠিক কতোগুলো ড্রোন ব্যবহার করা হয়েছে তা নিশ্চিত করে জানায়নি সংগঠনটি। 

তবে বরাবরের মতো হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও মুখ খোলেনি নেতানিয়াহু সরকার। 

এর আগে গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত লাখ ছাড়িয়েছে। 

আরবিএস
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যের তিন মাসব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে একদিকে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক তৎপরতা চলছে, অন্যদিকে তখন মাঠ পর্যায়ের বাস্তব চিত্র...
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে এক নজিরবিহীন ও ঐতিহাসিক কূটনৈতিক চমক দেখালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানপন্থী লেবানিজ সশস্ত্র...
অধিকৃত পশ্চিম তীরে আয়োজিত এক সম্মেলনে দেওয়া সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন, তিনি গাজা উপত্যকার ৭০ শতাংশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য দেশটির সামরিক...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর