যে কারণে ‘গুপ্ত হত্যার’ শিকার হওয়ার আশঙ্কা সৌদি যুবরাজের

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৯:৩০ পিএম

গাজা গণহত্যা ও চলমান আগ্রাসনের মধ্যেই দখলদার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছে সৌদি আরব। আর এ কারণেই ‘গুপ্ত হত্যার’ শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। 

বুধবার প্রকাশিত এক নিবন্ধে সৌদি যুবরাজের এ আশঙ্কার কথা জানিয়েছে মার্কিন অনলাইন নিউজ ম্যাগাজিন পলিটিকো।  

সৌদি আরবে সফররত মার্কিন কংগ্রেস সদস্যদের সালমান জানান, সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে ওয়াশিংটন ও তেল আবিব কর্মকর্তাদের সঙ্গে তিনি যে আলোচনা শুরু করেছেন সে কারণে তার জীবনে ঝুঁকির মধ্যে পড়েছে।

এমনই এক বৈঠকে মিশরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ইসরাইলের সঙ্গে মিশরের সম্পর্ক স্বাভাবিক করার কারণে সাদাত নিহত হন এবং তাকে বাঁচাতে যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা নেয়নি।

আনোয়ার সাদাত ছিলেন মিশরের তৃতীয় রাষ্ট্রপতি। ১৯৭০ সালের ১৫ অক্টোবর থেকে ১৯৮১ সালের ৬ অক্টোবর নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি এই দায়িত্বপালন করেছেন।

এর আগে ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো দখলদার ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করে। একই পথে এগোচ্ছিলো রিয়াদও। 

কিন্তু গেলো বছরের অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। এ আগ্রাসনে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এখনও নিখোঁজ রয়েছেন কয়েক হাজার মানুষ। আহত লাখ ছাড়িয়েছে। 

ইসরাইলি গণহত্যা শুরুর পর থেকে রিয়াদ-তেল আবিব কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি আবারও সমালোচনার মুখে পড়ে। সৌদি শাসকদের একটি অংশ ইসরাইলের বিরোধিতা করলেও সালমান প্রশাসন এ নিয়ে এখনও আশাবাদী। সালমানের এমন অবস্থান কোনোভাবেই মেনে নিতে পাড়ছে না দেশটির অধিকাংশ মানুষ।  

আরবিএস
সৌদি আরবের জাতীয় তেল জায়ান্ট- সৌদি আরামকো'র প্রধান কার্যালয়ে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরদিন আবারও দেশটির সব বিমানবন্দর ও তেল স্থাপনাগুলোয় অনবরত হামলা চালিয়ে যাওয়ার নজিরবিহীন হুমকি...
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক নজিরবিহীন ও রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় সৌদির প্রধান কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ জন নিহত এবং ৩০০ জনেরও বেশি আহত হওয়ার ঘটনায় সৌদি আরবের অভ্যন্তরীণ...
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারালেন এক ভারতীয় নাগরিক। এতে হুথিদের এই বর্বরোচিত...
সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিমানবন্দর ও সামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ও রক্তক্ষয়ী হামলার ছবি-ভিডিও ধারণ করায় দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে একাধিক আমেরিকান নাগরিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর