গাজায় যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপ

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৮:১১ পিএম

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বুধবার এই দু’জনের মধ্যে কথা হয়েছে বলে দুই মার্কিন সূত্রের বরাতে জানিয়েছে অ্যাক্সিওস।

একটি সূত্র অ্যাক্সিওসকে বলেছে, নেতানিয়াহুকে চুক্তিটি নিতে উৎসাহিত করার উদ্দেশেই ট্রাম্প ফোনটি করেছিলেন। তবে নেতানিয়াহুর সঙ্গে ঠিক কী ধরনের আলাপ হয়েছে সে সম্পর্ক কিছুই জানে না এই সূত্রটি। বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি ট্রাম্প প্রচার শিবির।

তবে রয়টার্স জানাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের বিষয়টি উড়িয়ে দিয়েছে নেতানিয়াহুর দপ্তর। জানিয়েছে আমেরিকার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীর সঙ্গে কোনো কথা হয়নি নেতানিয়াহুর। ট্রাম্পের সঙ্গে বুধবার ইসরাইলি প্রধানমন্ত্রীর কোনো কথাই হয়নি।

গত মাসের শেষের দিকে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন এবং রাষ্ট্রপতি জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছিলেন।

গাজায় যুদ্ধবিরতি নিয়ে বৃহস্পতিবার দোহায় নতুন করে আলোচনা শুরু করেছে মিশর, আমেরিকা ও কাতার।

হামাস জানিয়েছে, এবারের আলোচনায় তারা অংশ নেবে না। ইসরাইলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র ওয়াশিংটন মনে করে, গাজায় যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে বড় আকারের যুদ্ধের হুমকি কমিয়ে দেবে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন গেলো ৩১মে দেয়া এক ভাষণে গাজায় তিন পর্যায়ের যুদ্ধবিরতি প্রস্তাব তুলে ধরেন। ওয়াশিংটন এবং আঞ্চলিক মধ্যস্থতাকারীরা তখন থেকে গাজা যুদ্ধবিরতির জন্য জিম্মি চুক্তির ব্যবস্থা করার চেষ্টা করলেও বারবার বাধার সম্মুখীন হয়েছে।

হামাস বুধবার বলেছে, তারা কাতারে বৃহস্পতিবার গাজা যুদ্ধবিরতি আলোচনার নতুন দফায় অংশ নেবে না। তবে আলোচনা প্রক্রিয়া সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে, মধ্যস্থতাকারীরা পরে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে পরামর্শ করার আশা করছেন।

ইরানের তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া এবং লেবাননের বৈরুতে হিজবুল্লাহ গোষ্ঠীর সামরিক কমান্ডার ফুয়াদ শুকর হত্যাকাণ্ডের পর, মধ্যপ্রাচ্যে একটি বিস্তৃত যুদ্ধের ঝুঁকি বেড়েছে। উভয় পক্ষই ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছে। 

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর