হাইতিতে জেলপালানোর সময় ১২ আসামি নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৬:৩৯ পিএম

হাইতির একটি জেলখানা থেকে পালানোর সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১২ আসামি নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার সেইন্টমার্কের এক কারাগারে এ ঘটনা ঘটেছে। কারাগারটি রাজধানী থেকে প্রায় ৫৫ মাইল (৮৮ কিলোমিটার) উত্তরে অবস্থিত।

সেইন্টমার্ক শহররের মেয়র জানান, হাইতিতে চলমান গ্যাং সহিংসতার কারণে দীর্ঘায়িত মানবিক সংকটের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে ঘটা এ ধরনের তৃতীয় ঘটনা এটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় প্রসিকিউটর ভেনসন ফ্রাঙ্কোইস জানান, শুক্রবার বিকেলে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সেখানে প্রায় ৫৪০ বন্দি রয়েছেন। স্থানীয়দের পলাতকদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে। তবে ফলাফল বিপর্যয়কর। পুলিশের সব আবাসস্থল পুড়ে গেছে। সংরক্ষণাগারগুলোও পুড়ে গেছে। আসামিরা তাদের সেল ছাড়া সবকিছুই পুড়িয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিওগুলোতে দেখা গেছে, কারাবন্দিরা দেয়ালের ওপর উঠছে এবং কাঁটাতার দিয়ে ঘেরা দেয়ালের ওপাশ থেকে ধোঁয়া বের হচ্ছে। একটি বিকট বিস্ফোরণের শব্দ এবং আগুনও দেখা গেছে ভিডিওতে। তবে ওই ভিডিওগুলো যাচাই করতে পারেনি রয়টার্স।

স্থানীয় সরকারি কর্মকর্তা ওয়াল্টার মন্টাস জানিয়েছেন, বন্দিরা বেশকিছু দিন ধরে খাবারের সঙ্কটে ভুগছেন। এতে ভয়ানক স্বাস্থ্য পরিস্থিতির মুখে পড়েন তারা। এমন পরিস্থিতির মধ্যেই কারাগার থেকে পালান বন্দিরা।

ঘটনা সম্পর্কে আরও তথ্যের জন্য হাইতির জাতীয় পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পায়নি রয়টার্স।

 

একাত্তর/জো
হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সের অদূরে পাহাড়ি এলাকা কেনসকাফে ডাকাত দলের এক রাতের হামলায় অন্তত ৪৭ জন নিহত এবং ২২ জন গুরুতর আহত হয়েছেন বলে সোমবার আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ নিশ্চিত করেছে। দফায় দফায়...
ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে জ্বালানি ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।
হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি পদত্যাগ করেছেন। গুয়েনার প্রেসিডেন্ট এবং ক্যারিবিয়ান কমিউনিটির (কেরিকম) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইরফান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
হাইতি থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন সামরিক বাহিনী বলেছে, দূতাবাসের নিরাপত্তা জোরদার করতে সেখানে সেনাবাহিনীও নিযুক্ত করেছে তারা।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর