হাইতিতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ২৫

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম

ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতিতে জ্বালানি ট্রাক বিস্ফোরণে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন। আহতদের অনেকেই গুরুতর দগ্ধ হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

শনিবার দক্ষিণ হাইতিতে পেট্রোলবাহী একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরিত হলে হতাহতের এই ঘটনা ঘটে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের। 

হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কনিল নিপেসের উপকূলীয় শহর মিরাগোয়ানের কাছে ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন। তিনি জানান, গুরুতর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। 

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী গ্যারি কনিল বলেছেন, এটি ভয়ঙ্কর দৃশ্য, যা আমি এইমাত্র প্রত্যক্ষ করেছি।

ঘটনার পরপরই তিনি বলেছিলেন, জরুরি দলগুলো ‘গুরুতরভাবে আহতদের জীবন বাঁচাতে’ কাজ করছে এবং ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের জন্য সরকারি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

মিডিয়া আউটলেট রেডিও আরএফএম জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যু হয়েছে। 

এর আগে, নিপেসের কর্তৃপক্ষ জানিয়েছিলো, ১৬টি মরদেহ সম্পূর্ণভাবে পুড়ে গেছে, ফলে এখনও তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। এছাড়াও ৪০ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

২০২১ সালে ক্যাপ-হাইটিন শহরে প্রায় একই ধরনের একটি দুর্ঘটনা ঘটে। ওই সময় কমপক্ষে ৬০ জনের মৃত্যু হয়েছিলো।

আরবিএস
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির...
সৌদি আরবের রাজধানী রিয়াদে শনিবার ভোররাতে একাধিক বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা পুরো অঞ্চলে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি করেছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকদের দেয়া তথ্য অনুযায়ী, সৌদি...
বলিভিয়ার একটি সামরিক ঘাঁটিতে জোড়া বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ থেকে আরও তিনটি লাশ উদ্ধারের পর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় মৃত্যুর এই নতুন তথ্য নিশ্চিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর