মাস্ককে উপদেষ্টা করতে চান ট্রাম্প, শুনে যা বললেন মার্কিন ধনকুবের

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৭:৫৩ পিএম

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে মার্কিন ধনকুবের ইলন মাস্ককে প্রশাসনের অংশ হওয়ার জন্য স্বাগত জানাবেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এ প্রেসিডেন্ট প্রার্থী বলেন, তিনি যদি হোয়াইট হাউসে ফিরে আসেন, তাহলে তিনি মাস্ককে মার্কিন প্রশাসনের একজন উপদেষ্টা বা মন্ত্রিপরিষদের সদস্য করার প্রস্তাব দিতে চান, যদি তিনি এ ধরনের দায়িত্ব পালনে ইচ্ছুক হন।

ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিক্রিয়া টেসলা এবং স্পেসএক্সের সিইও ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্সে লেখেন, আমি কাজ করতে ইচ্ছুক। 

এর আগে গেলো জুলাই মাসে ট্রাম্পকে হত্যার চেষ্টার পর মাস্ক তাকে নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে প্রকাশ্যে সমর্থন করেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে জো বাইডেনের ডেমোক্রেটিক দলের প্রতিনিধিত্ব করার কথা ছিলো। কিন্তু ট্রাম্পের সাথে জুনের বিতর্কে তার ব্যর্থ পারফরম্যান্সের কারণে ক্ষমতাসীন এ রাষ্ট্রপ্রধানকে নির্বাচনী লড়াই ছেড়ে দেয়ার আহবান জানিয়েছিল ডেমোক্রেটরা।

এমন আহবানের পরিপ্রেক্ষিতে ২১ জুলাই নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ানোর এবং রাষ্ট্রের শীর্ষ এ পদের জন্য কমলা হ্যারিসকে সমর্থন করার সিদ্ধান্ত নেন জো।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর