নগদের আগের বোর্ড ও সিইও থাকছে না: প্রশাসক 

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৫:২৬ পিএম

মোবাইল আর্থিক সেবাদানকারী কোম্পানি নগদ-এ পুরানো পর্ষদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থাকবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ পাওয়া প্রশাসক বদিউজ্জামান দিদার।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটিতে দায়িত্ব নেয়ার পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বদিউজ্জামান দিদার বলেন, নগদের এখনো পরিপূর্ণ লাইসেন্স নেই। তবে আইন অনুযায়ী ডাক বিভাগ বাংলাদেশ ব্যাংকের থেকে অনুমোদন নিয়ে কার্যক্রম চালাচ্ছে। 

তাই আগামী এক বছর প্রতিষ্ঠানটিকে নেতিবাচক অবস্থান থেকে ফিরিয়ে এনে পরিপূর্ণ লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন তিনি।

নতুন প্রশাসক বলেন, নগদ এতদিন যেভাবে ব্যবসা করে আসছিল সেভাবেই করবে। শুধু কাঠামোগত পরিবর্তন করা হতে পারে।

আর প্রয়োজন মনে হলে যেকোনো সময় নিরীক্ষা করা হবে এবং কারো চাকরি যাবে না বলেও জানান প্রশাসক। 

তিনি আরও বলেন, গত পাঁচ বছরে তিন লাখ রিটেইলসহ সাড়ে ৯ কোটি গ্রাহক সৃষ্টি করেছে নগদ। আগামী এক বছরে এ সংখ্যাটা ১৫ কোটির মাইলফলকে নিয়ে যেতে চাই।

এজন্য গণমাধ্যমের সহযোগিতার পাশাপাশি দেশের প্রত্যেক নাগরিককে নগদ অ্যাকাউন্ট খোলার অনুরোধ জানান নতুন প্রশাসক। 

আরবি
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পরিচালনা পর্ষদের (বোর্ড অব ডিরেক্টরস) সব সদস্যের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক।
আইএফআইসি ব্যাংক, পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে, বাংলাদেশ ব্যাংক, সালমান এফ রহমান, সরানো হলো,
এস আলম গ্রুপের দখলে থাকা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক।
বেসরকারি এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার নতুন করে পাঁচ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর