বুরুন্ডিতে এমপক্সের ১৭১ রোগী শনাক্ত

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০১:৫৪ এএম

পূর্ব আফ্রিকার দেশ বুরুন্ডিতে এমপক্স বা মাঙ্কিপক্সের ১৭১ জন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের দেহে ভাইরাসটির ‘নতুন রূপ’ শনাক্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

বুরুন্ডিতে গেলো মাসে এমপক্সের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।

এখন পর্যন্ত কোনো মৃত্যু হয়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী পলিকার্প এনদাইকেজা বলেন, ইতোমধ্যে ১৭১টি পজিটিভ কেস নিশ্চিত করা হয়েছে, যার ১৩৭টি এখনও সক্রিয়।

জুলাইয়ের শেষের দিকে বুরুন্ডিতে এমপক্সের তিনটি কেস শনাক্ত করা হয়। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ১৮ আগস্ট ১৫৩টি নিশ্চিত কেস নিশ্চিত করেছে। 

একজন কর্মকর্তা এএফপি’কে বলেন, শনাক্ত হওয়া কেসগুলো প্রতিবেশী গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে (ডিআরসি) ছড়িয়ে পড়া ‘নতুন রূপ’ বলে মনে হচ্ছে। যদিও এমপক্স কয়েক দশক ধরে পরিচিত, তবে সাম্প্রতিক ঢেউ নতুন ও আরও মারাত্মক সংক্রমণযোগ্য স্ট্রেন ক্লেড-১বি নামে ছড়িয়ে পড়েছে। ক্লেড-১বি প্রায় ৩.৬ শতাংশ ক্ষেত্রে মৃত্যু ঘটায়। এতে শিশুরা বেশি ঝুঁকিতে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাম্প্রতিক প্রাদুর্ভাবের জন্য আন্তর্জাতিক জরুরি স্বাস্থ্য অবস্থা ঘোষণা করেছে।

প্রাথমিক অবস্থায় আফ্রিকার কিছু দেশে এমপক্স বা মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব দেখা দিলেও বিশ্বব্যাপী তা দ্রুত ছড়িয়ে পড়েছে। এরইমধ্যে ইউরোপ ও এশিয়ায় শনাক্ত হয়েছে অতি সংক্রামক এ রোগ। এমন পরিস্থিতিতে এমপক্সকে ‘খুবই উদ্বেগজনক’ উল্লেখ করে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ দেশ, যুক্তরাজ্য, চীন, জাপান, পাকিস্তানসহ আফ্রিকার দেশগুলো এ ভাইরাস মোকাবেলায় বিশেষ সতর্কতা জারি করেছে। 

১৯৭০ সালে আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে মানবদেহে প্রথম এমপক্সের সংক্রমণ হয়েছিল।

আরবিএস
আফ্রিকার তেল সমৃদ্ধ দেশ নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নিজার রাজ্যে মসজিদে হামলা চালিয়ে নারী, শিশু ও বৃদ্ধসহ প্রায় ৬০০ জনকে অপহরণ করার পর তাঁদের জিম্মি অবস্থার একটি ভিডিও প্রকাশ করেছে একটি সশস্ত্র...
মধ্য আফ্রিকার দেশ চাদের পূর্বাঞ্চলে পানি নিয়ে দুই পরিবারের মধ্যকার বিরোধ শেষ পর্যন্ত ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। দেশটির উপ-প্রধানমন্ত্রী লিমান মাহামাত জানিয়েছেন, এই সহিংসতায় অন্তত ৪২ জন...
আফ্রিকা সফরের দ্বিতীয় পর্যায়ে বুধবার ক্যামেরুনের মাটিতে পা রাখলেন পোপ লিও। চার দেশের এই উচ্চাভিলাষী ১০ দিনের সফরে পোপের মূল লক্ষ্য ক্যামেরুনের ইংরেজিভাষী অঞ্চলগুলোতে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে...
ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধ এবং সম্প্রতি ইসলামাবাদে শান্তি আলোচনা থমকে যাওয়ার প্রেক্ষাপটে গত সপ্তাহান্তে বিশ্বজুড়ে ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর