মাইকে ঘোষণা দিয়ে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৮:৪৮ পিএম

মাইকে ঘোষণা দিয়ে ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল ইউনিয়ন পরিষদ ভবন ও চেয়ারম্যানের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

রোববার সকালের এ হামলায় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনের স্ত্রী জোবায়েদা খানম, বড় ভাই মো. ফারুক হোসেন ও ছোট ভাই ওয়াহিদুজ্জামান টুটুল আহত হয়েছেন।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলার দুলারহাট থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, ঘটনাটি শুনেছি। তবে নৌবাহিনী না আসায় থানা পুলিশ ঘটনাস্থলে যেতে পারেনি।

এঘটনায় ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, সকালে প্রায় শতাধিক লোক প্রথমে নীলকমল ইউনিয়ন পরিষদে হামলা চালায়। এসময় চেয়ারম্যান ইকবাল হোসেন লিখনকে পরিষদে না পেয়ে ওই দুষ্কৃতিকারীরা সংঘবদ্ধ হয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।

ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন জানান, তিনি বাড়িতে ছিলেন না। পারিবারিক কাজে ভোলা সদরে অবস্থান করছিলেন। এ সুযোগে নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নওরোজ বাবুলের নেতৃত্বে স্থানীয় কিছু লোকজন নিয়ে তার বাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুর চালায়। হামলাকারীরা তার ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র এবং টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পাশাপাশি ঘরের বিদ্যুৎ লাইন ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নওরোজ বাবুল হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, অবৈধ সরকারের বিনা ভোটের চেয়ারম্যানকে পরিষদ ছেড়ে দেয়ার জন্য বলতে তার বাড়ি সংলগ্ন ইউনিয়ন পরিষদের সামনে যাই। তখন তার বাড়ি থেকে একটি সংঘবদ্ধ চক্র আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের প্রায় ৭ থেকে ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।

একাত্তর/আরএ
অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর