বন্যায় বিপর্যস্ত গুজরাটে নিহত ৩৫, রেড এলার্ট জারি

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ০৬:২১ পিএম

পশ্চিম ভারতের গুজরাট রাজ্যে গত কয়েকদিনের প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের আশঙ্কায় রেড এলার্ট জারি করা হয়েছে।  

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটিতে বন্যায় এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি থেকে বাস্তুচ্যুত হয়ে নিরাপদ স্থানে চলে যেতে বাধ্য হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ।

গুজরাটের বেশ কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে আজওয়া জলাধার এবং প্রতাপপুরা জলাধারের পানি বিশ্বামিত্রী নদীতে ছেড়ে দেয়ার ফলে বেশ কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং অন্যান্য স্থানে জলাবদ্ধতা দেয়া দিয়েছে। 

প্রায় এক হাজার গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অধিকাংশ সড়ক তলিয়ে যাওয়ায় ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। 
এদিকে আবহাওয়া অফিস বলছে, পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এ রাজ্যে বৃহস্পতিবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। এ আশঙ্কায় রাজ্যটিতে রেড এলার্ট জারি করা হয়েছে। এর ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। 

এএফপি'র খবরে বলা হয়েছে, ত্রাণ কাজে নিয়োজিত সেনারা দুর্যোগপূর্ণ এলাকা থেকে এখন পর্যন্ত এক হাজার ৮৫৬ জনকে উদ্ধার করেছে।

তবে রাজ্য সরকার বলছে, এরইমধ্যে ৪১ হাজারের বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে এবং এই বর্ষাকালে তিন হাজারের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

দুর্যোগ কর্মকর্তাদের প্রকাশিত ছবি এবং ভিডিওতে দেখা গেছে, তারা স্ফীত নৌকা এবং টায়ার ব্যবহার করে আটকে পড়াদের উদ্ধার করছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিস্থিতি মূল্যায়ন করতে এবং কেন্দ্রীয় সহায়তা নিশ্চিত করতে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে আলোচনা করেছেন এবং নানা নির্দেশনা দিয়েছেন। 

এর আগে গেলো সপ্তাহে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় বন্যা ও ভূমিধসের কবলে পড়ে ৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়। 

আরবিএস
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসের পঞ্চম দিনেও থামেনি উদ্ধার অভিযান। এবার ধ্বংসস্তূপ ও কাদায় আটকে থাকা জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে পৌঁছাতে ড্রিলিং শুরু করেছেন উদ্ধারকর্মীরা।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর