কমপ্লিট শাটডাউন তুলে নেন: স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২২ পিএম

সারাদেশে চিকিৎসকদের কর্মবিরতি বা কমপ্লিট শাটডাউন তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দুটো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা অভিযোগ করেছেন যে চিকিৎসা ঠিক মতো হয়নি, তাদের জন্য একটা তদন্ত কমিটি করেছি। যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেটা দেখার জন্য আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শাটডাউন তুলে নিতে চিকিৎসকদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা শাটডাউন তুলে নেন। বিশেষ পরিস্থিতিতে কথা বলছি। যখন তিনটি ঘটনা ঘটেছে। যেটির কোনোটি কাম্য নয়।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনায় রোববার সকাল থেকে হাসপাতালটির জরুরি বিভাগ ছাড়া অন্য সব বিভাগে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। 

এরি মধ্যে দুপুরে সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় কর্মবিরতি পালন করবেন চিকিৎসকরা। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে এ ঘোষণা দিয়েছেন হাসপাতালের রেজিস্ট্রার ও নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল আহাদ। 

তিনি বলেন, শনিবার নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় চিকিৎসকরা দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার ও কর্মস্থলে নিরাপদ নিশ্চিতের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

'তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় রোববার সারাদেশে কর্মবিরতিতে যাচ্ছেন চিকিৎসকরা,' যোগ করেন তিনি। 

কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে আব্দুল আহাদ বলেন, আমরা সারা দেশে কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করছি।এ বিষয়ে দুপুরের পর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের সঙ্গে নার্সরাও যোগ দিয়েছেন।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বলেন, যে কোনো মৃত্যু কষ্টের। চিকিৎসকদের চেষ্টায়ও ছাত্রটিকে বাঁচানো যায়নি। চিকিৎসকদের গাফিলতি থাকলে সুষ্ঠ তদন্ত করা হবে বলা হলেও বিক্ষুব্ধরা চিকিৎসকদের উপরে চাড়াও হয়। 

কোভিড বা ডেঙ্গুর সময় চিকিৎসকেরা আন্তরিকভাবে কাজ করেন উল্লেখ করে তিনি বলেন, কথায় কথায় চিকিৎসকদের উপর চাড়াও হওয়া কাম্য নয়। সিসিটিভির ফুটেজ দেখে আইনের আওতায় আনা হবে। 

আরবি
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
আন্দোলনকারীরা জানান, চিকিৎসক সমাজের ন্যায্য দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। একইসঙ্গে দ্রুত আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
মালদ্বীপের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক চিকিৎসক, থেরাপিস্ট, নার্স এবং স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে মালদ্বীপ সরকার।
জ্বালানি সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, অবৈধ মজুত ও পাচার রোধে অভিযান জোরদার করা...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর