বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু আমরা করবো না: ধর্ম উপদেষ্টা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩০ পিএম

অন্তর্বর্তী সরকারের ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কোনো জায়গায় আমরা হাত দেবো না। আমরা অন্তর্বর্তী সরকার, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে নির্বাচন দিয়ে আমরা চলে যাবো।

শনিবার সকালে রাজশাহী বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনে বিভিন্ন ধর্মাবলম্বী সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার কাজ করছে দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নের পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য।

জাতীয় সংগীত পরিবর্তনের বিষয়ে ওঠা আলোচনার প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার।

উপদেষ্টা বলেন, আমরা হলাম, অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করা। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করা। আমাদের ইকোনমি, দুই দশমিক দুই বিলিয়ন ডলার আমাদের ফরেন এক্সচেঞ্জ এসেছে। আরও আসতেছে। এটাকে যদি আমরা একটু বাড়াতে পারি, আরও বেশি বাড়াতে পারি এবং যখনই নির্বাচন দেওয়ার পরিবেশ হবে তখনই নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা বিদায় নেবো।

ধর্ম উপদেষ্টা বলেন, জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদরাসা শিক্ষার্থীরা। মাদরাসা শিক্ষার্থীরা জঙ্গিবাদে যুক্ত নয়। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে যা প্রমাণিত। বরং তারা জাতীর দুর্দিনে সবার আগে এগিয়ে আসে। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছে মাদরাসা শিক্ষার্থীরা। তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে। দেশের প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখতে হবে।

তিনি আরও বলেন, মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য দেশে বিক্ষিপ্তভাবে সংখ্যালঘু সম্প্রদায়সহ ধর্মীয় উপাসনালয় হামলা হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন দুর্গাপূজার নিরাপত্তায় প্রয়োজনে মাদরাসার শিক্ষার্থীরাও পাহারা দেবে বলে জানান ধর্ম উপদেষ্টা।

কেএসএইচ
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
দেশের আমের জন্য বিখ্যাত উত্তরবঙ্গ। আর এই আমের রাজধানী রাজশাহী অঞ্চল। এই রাজশাহী অঞ্চলসহ সারাদেশের মানুষের আম নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলছে। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিকভাবে গাছ...
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল আটটা থেকে এই কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর