কেনিয়ায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ৭০ শিশু, তিনদিনের রাষ্ট্রীয় শোক

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০০ পিএম

কেনিয়ার মধ্যাঞ্চলে একটি বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় সোমবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে কেনিয়ার নায়েরি কাউন্টির এন্দারাশা বোর্ডিং স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ শিক্ষার্থী নিহত হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে ৭০ জন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

নিখোঁজদের সন্ধান পেতে স্কুলের সামনে জড়ো হওয়া পরিবারগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তারা বলছেন, এ নিয়ে তারা উদ্বেগের মধ্যে রয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে শিশুদের সন্ধান চান।

কর্তৃপক্ষের বরাতে আফ্রিকা নিউজ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় ছাত্রাবাসটিতে ১৫০ জনেরও বেশি শিক্ষার্থী ঘুমাচ্ছিলো। নিহতদের বেশিরভাগই শিশু।

ওই বোর্ডিং স্কুলটিতে প্রায় ৮০০ জন শিশু পড়াশোনা করে, যাদের বয়স পাঁচ থেকে ১২ বছরের মধ্যে।

প্রেসিডেন্ট উইলিয়াম রুটো সোমবার থেকে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন এবং তিনি এ ঘটনাকে ‘অকল্পনীয় ট্র্যাজেডি’ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি বলেন, এ দুঃখজনক ঘটনায় ৯ থেকে ১৩ বছর বয়সী ১৭ শিশু প্রাণ হারিয়েছে। সেখানে কীভাবে এমন বিপর্যয় ঘটলো তা খুঁজে বের করা এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি।

ডেপুটি প্রেসিডেন্ট রিগাথি গাচাগুয়া ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও ৭০ জন নিখোঁজ রয়েছে এবং ২৭ জন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

তবে নিখোঁজদের উদ্ধারের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। 

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, একটি তদন্ত কমিটি হতাহত এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করতে তদন্তে নেমেছে। দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

আরবিএস
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসের চারদিন পরও প্রায় তিন হাজার মানুষের সন্ধান মেলেনি। বুধবার হিমালয় অঞ্চলে বরফ, কাদা, পানি ও ধ্বংসাবশেষের সুনামির মতো স্রোতে বিপর্যস্ত হয়ে পড়ে...
নেপালে আচমকা সৃষ্ট প্রলয়ঙ্করী প্লাবনে স্থানীয় বাসিন্দা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৮২৬ জন মানুষের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে বেশিরভাগই বিদেশি পর্যটক। 
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর