পঙ্গু সাবেক ছাত্রলীগ নেতাকে পিটুনি, হাসপাতালে মৃত্যু

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৮ পিএম

১০ বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) হামলায় এক পা হারান সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদ। শনিবার রাতে নগরীর বিনোদপুর বাজারে হামলায় গুরুতর আহত তিনি। ওই অবস্থায় তাকে থানায় সোপর্দ করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মাসুদ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে মারা যান। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেন্টারে স্টোর অফিসার পদে কর্মরত মাসুদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায়। তিন সেপ্টেম্বর কন্যা সন্তানের জনক হন মাসুদ, তিনি পরিবার নিয়ে থাকতেন বিনোদপুরে।

মাসুদ রাবি ছাত্রলীগের সাবেক সহসম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুদ রাত ১০টার দিকে বিনোদপুর বাজারে ওষুধ কিনতে আসেন। এসময় তিনি পিটুনির শিকার হন। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শিক্ষার্থীদের একটি দল মতিহার থানায় নিয়ে যায়। তারপর  তাকে সেখান থেকে  নেওয়া হয় বোয়ালিয়া থানায়। এরপর শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল মাসুদের চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠায়। 

বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুদ পারভেজ জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হবে।

২০১৪ সালের ২৯ এপ্রিল সকালে ক্লাসে যাওয়ার পথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সামনে হামলার শিকার হন আব্দুল্লাহ আল মাসুদ। এতে তার ডান পায়ের নিচের অংশ গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাম পা। কেটে দেওয়া হয়েছিল হাতের রগ। সেই থেকে একটি কৃত্রিম পা লাগিয়ে চলাফেরা করতেন তিনি। ওই ঘটনায় নগরীর মতিহার থানায় রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনসহ ৪৭ জনকে আসামি করা হয়েছিল। 

একটি সূত্র জানায়, দীর্ঘদিন বেকার থাকার পর নিজের দুর্দশার কথা জানিয়ে চাকরি চেয়ে ২০২২ সালের শেষের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখেন মাসুদ। এরপর ওই বছরের ছয় ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ের সুপারিশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার পদে চাকরি হয় তার। নিয়োগপত্র পেয়ে ২২ ডিসেম্বর চাকরিতে যোগ দেন তিনি। সেই থেকে এই পদেই চাকরি করতেন মাসুদ।

একাত্তর/এসি
২০২৪ সালের পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ ঘটনার দুই বছর পর ময়নাতদন্তের...
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের (সিডিএমএস) গোপনীয় তথ্য হ্যাক করে অবৈধভাবে বিক্রির অভিযোগে আব্দুস সালাম সরকার (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ রাজশাহী।...
সাভারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার দেখিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর