আবারও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধবন্দি বিনিময়

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ পিএম

সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় আলোচনার পর ২০৬ জন যুদ্ধবন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। এ নিয়ে দুই দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো শনিবার যুদ্ধবন্দি বিনিময় করলো দেশ দুইটি। রুশ ও ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মুক্তি পাওয়া ১০৩ জন ইউক্রেনীয়দের সবাই সামরিক বাহিনীর সদস্য, যাদের মধ্যে ৮২ জন সেনা এবং ২১ জন অফিসার রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

আর বন্দি বিনিময়ের আওতায় মুক্তি পাওয়া ১০৩ রুশ সেনাকে সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে আগস্টে আকস্মিক হামলার সময়ে ইউক্রেনীয় বাহিনী বন্দি করেছিল বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘আমাদের সেনারা বাড়িতে ফিরেছেন। রাশিয়ার বন্দিদশা থেকে আমরা ইউক্রেনে সফলভাবে আরও ১০৩ যোদ্ধাকে ফিরিয়ে এনেছি।’ জেলেনস্কি কিছু ছবিও পোস্ট করেছিলেন, যেগুলোতে সেনাদের নীল ও হলুদ রংয়ের জাতীয় পতাকায় মোড়ানো থাকতে, একে অপরকে আলিঙ্গন করতে, মোবাইল ফোনে কথা বলতে এবং অজ্ঞাত স্থানে গ্রুপ ছবি তোলার জন্য পোজ দিতে দেখা যায়।

আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম বলেছে, এই বন্দি বিনিময়টি সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় হয়েছিল। তাদের মধ্যস্থতায় ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত এ ধরনের অষ্টম বন্দি বিনিময় হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলার পর থেকে ঘন ঘন যুদ্ধবন্দি বিনিময় করেছে কিয়েভ ও মস্কো। আগস্টের শুরুতে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের আন্তঃসীমান্ত হামলা শুরু করার পর থেকে শনিবার তৃতীয়বারের মতো বন্দি বিনিময় করে তারা।

এর আগে, কুরস্কে হামলার পর ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছিলেন, রাশিয়ায় অনুপ্রবেশের সময় তারা অন্তত ৬০০ রুশ সেনাকে বন্দি করেছে, যা বন্দি ইউক্রেনীয়দের ফিরিয়ে আনতে সহায়তা করবে।

মুক্তিপ্রাপ্ত এসব ইউক্রেনীয়দের অধিকাংশই আক্রমণের প্রথম দিন থেকেই রাশিয়ায় বন্দিদশায় ছিলেন বলে জানিয়েছেন ইউক্রেনের অভিযোগ বিষয়ক কর্মকর্তা দিমিত্রো লুবিনেটস। কিয়েভ এ পর্যন্ত ৫৭টি বন্দি বিনিময়ে মোট তিন হাজার ৬৭২ জন ইউক্রেনীয়কে দেশে ফিরিয়ে এনেছে বলে জানান তিনি।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর