ভারতে বহুতল ভবন ধসে নিহত ১০, আটকা পড়েছেন অনেকেই

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৪৫ পিএম

ভারতের উত্তরপ্রদেশের মিরাটে ভারি বৃষ্টিপাতের মধ্যে একটি বহুতল ভবন ধসে পড়েছে। এতে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন। ভবনের ধ্বংসাবশেষের নিচে এখনও তিনজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার মিরাটের জাকির কলোনিতে তিনতলা ভবনটি ধসে পড়ে। রোববারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স (এসডিআরএফ) ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। 

জেলা ম্যাজিস্ট্রেট দীপক মীনা জানান, ধ্বংসাবশেষের নিচে তিনজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান চলছে। 

এর আগে সাংবাদিকদের সাথে কথা বলার সময় মীনা বলেছিলেন, প্রাথমিকভাবে ১৪ জন আটকা পড়েছিলেন, যার মধ্যে আটজনকে আগে উদ্ধার করা হয়েছিলো। বাকিরা এখনও আটকা পড়ে আছেন। এনডিআরএফ এবং এসডিআরএফ দল সেখানে রয়েছে। উদ্ধার হওয়া আটজনের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন। 

মর্মান্তিক এ ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কর্মকর্তাদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ কাজ ত্বরান্বিত করার পাশাপাশি আহতদের যথাযথ চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন।

মীরাট বিভাগের কমিশনার সেলভা কুমারী জে, সিনিয়র পুলিশ সুপার ভিপিন টাডা এবং সিটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ আয়ুশ বিক্রম সিং ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। 

এর আগে গেলো ৭ সেপ্টেম্বর উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের ট্রান্সপোর্ট নগর এলাকায় একটি তিনতলা ভবন ধসে আটজন নিহত এবং ২৮ জন আহত হয়। 

আরবিএস
বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর