জো বাইডেনকে বিতর্কে নাস্তানাবুদ করে আলোচিত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এক পর্যায়ে বাইডেনকে ছাড়তে হয় ভোটের মাঠ। ডেমোক্র্যাটদের নতুন প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মাঠে নামেন।
এবার সেই কমলা হ্যারিসের সঙ্গে ট্রাম্পের বিতর্কের পর রিপাবলিকান শিবিরে হতাশার কালো মেঘ জড়ো হচ্ছে। প্রেসিডেন্ট পদে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নামছে।
এক জরিপের ফলাফলে বলা হচ্ছে, কমলা হ্যারিস পেয়েছেন ৫২ শতাংশ ভোট। সেখানে ট্রাম্প পেয়েছেন ৪৬ শতাংশ। মানে কমলার তুলনায় ছয় শতাংশ ভোটে পিছিয়ে রয়েছে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প।
গত ১০ ডিসেম্বর এবিসি টেলিভিশনের বিতর্কে ট্রাম্পকে একরকম নাস্তানাবুদ করে ছাড়েন ভাইস প্রেসিডেন্ট কমলা। দলীয় প্রেসিডেন্ট প্রার্থীর পারফরম্যান্সকে ‘দুর্বল’ উল্লেখ করে রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, সুযোগ হাতছাড়া হয়ে গেলো। তিনি লক্ষ্যে স্থির থাকতে ব্যর্থ হয়েছেন। ফলে মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ হারিয়েছেন।
ওই বিতর্ক অনুষ্ঠানের পর এবিসি নিউজ থেকে অনলাইনে জনমত জরিপ চালানো হয়। ১১ থেকে ১৩ সেপ্টেম্বর চলে এই জরিপ। আর সেই ফলাফল সামনে আসতেই রিপাবলিকানরা চমকে উঠেছেন।
জরিপে অংশ নেওয়াদের ৫২ শতাংশ কমলাকে আর ৪৬ শতাংশ ট্রাম্পকে ভোট দিয়েছে। তবে দুই শতাংশ ভোটার এদের কাউকেই ভোট দেননি। মানে তারা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেননি।
আবার ভোটারদের মধ্যে যারা সরাসরি কোনো দলেরই নন, তাদেরও বেশিভাগই কমলাকেই সমর্থন করছেন। এই ধরনের ভোটারদের কাছে তিনি পেয়েছেন ৫৩ শতাংশ ভোট। অপরদিকে এই নিরপেক্ষ ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কম, তিনি পেয়েছেন মাত্র ৪৪ শতাংশ।
আর স্বাভাবিকভাবেই নারীরা বেশিরভাগই ঝুঁকছেন কমলা হ্যারিসের দিকে। ৫৫ শতাংশ নারীই সমর্থন দিচ্ছেন তাকে। সেখানে নারীদের কাছ থেকে ট্রাম্প পাচ্ছেন মাত্র ৪৪ শতাংশ ভোট। তবে মজার বিষয় হচ্ছে, পুরুষ ভোটারদের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী দুজনই পেয়েছেন ৪৯ শতাংশ করে।
কমবয়সি ভোটারদের মধ্যে কমলা হ্যারিসের জনপ্রিয়তা বেশি। ত্রিশের নিচে বয়সীদের ৫৯ শতাংশ হ্যারিসকে ভোট দেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে এই ভোটারদের ৪০ শতাংশ ট্রাম্পকে সমর্থনের কথা জানিয়েছেন।
কমবয়সি নারী ভোটারদের মধ্যে কমলা ও ট্রাম্পের ব্যবধান আরও বেশি। ত্রিশের নিচে ৬৮ শতাংশ নারী কমলাকে বেছে নিয়েছেন। আর সেখানে ট্রাম্প পেয়েছেন মাত্র ৩০ শতাংশ ভোট। এই ভোটারদের চেয়ে ট্রাম্প পিছিয়ে পড়েছেন ৩৮ শতাংশ ভোটে।
ত্রিশের নিচে পুরুষ ভোটারদের মধ্যে কমলার জনপ্রিয়তা বেশি হলেও এ ক্ষেত্রে ভোটের ফারাক অনেক কম। এই প্রজন্মের ৫১ শতাংশ ভোটার কমলাকে এবং ৪৮ শতাংশ ট্রাম্পকে ভোট দিয়েছেন।
ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে: এফবিআই