ট্রাম্পকে হত্যার চেষ্টা হয়েছে: এফবিআই

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৭ এএম

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান রাষ্ট্রপতি মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)। ৯ সপ্তাহ আগে আরেক হামলায় বেঁচে যাওয়া সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বর্তমানে নিরাপদ ও ভালো আছেন। খবর এপির।

স্থানীয় সময় রোববার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় গুলির ঘটনার পর এক বিবৃতিতে এফবিআই জানায়, ঘটনার তদন্ত চলছে। সবকিছু বিবেচনায় মনে হচ্ছে, সাবেক প্রেসিডেন্টকে হত্যার চেষ্টা করা হয়েছে।

এপি জানায়, ট্রাম্প যেখানে খেলছিলেন সেখান ইউএস সিক্রেট সার্ভিসের এজেন্টরাও ছিলেন। ট্রাম্পের খেলার জায়গা থেকে প্রায় ৪০০ গজ দূরে ঝোপের মধ্যে একজন অ্যাভটোম্যাট কালাশনিকোভা (একে) ধরনের একটি অ্যাসলট রাইফেল ট্রাম্পের দিকে তাক করেছিলেন। 

পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাডশ বলেন, বন্দুকধারীকে দেখে একজন এজেন্ট গুলি চালায়। পরে ওই বন্দুকধারী রাইফেল ফেলে একটি গাড়িতে করে পালিয়ে যায়। এসময় আগ্নেয়াস্ত্রটির দুটি ব্যাকপ্যাকসহ নিশানা করার জন্য একটি গোপ্রো ক্যামেরা জব্দ করা হয়। পরে ওই বন্দুকধারীকে আটক করা হয়েছে।

এর আগে ১৩ জুলাই পেনসিলভানিয়ার বাটলারে একটি সমাবেশে  ট্রাম্পকে গুলি করা হয়েছিল। একটি বুলেট তার কানের কাছে আঘাত করেছিল। এর আট দিন পরে ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্টের দৌড় থেকে সরে এসে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দলের মনোনয়ন দিয়েছিলেন।

একাত্তর/এসি
রাশিয়ার সঙ্গে চার বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ শেষ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘দৃঢ়সংকল্প’ চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস তথা চার জুলাইয়ের ছুটির...
কাতারের রাজপরিবারের কাছ থেকে ‘উপহার’ হিসেবে পাওয়া এবং পরে মার্কিন জনগণের টাকায় খোলনলচে বদলে ফেলা ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে অবশেষে প্রথমবার রাজকীয় উড়াল দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
যুক্তরাষ্ট্রের সরকারি ক্ষমতার মূল কেন্দ্রগুলোতে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ আরও জোরদার করার জন্য কয়েক দশক ধরে চলা রক্ষণশীল আইনি প্রচেষ্টার বড়ো জয় হয়েছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে...
এক সময়ের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এবার চরম ধস নেমেছে। একটি ইতালীয় টেলিভিশন চ্যানেলকে দেওয়া...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর